মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
চেকপোস্ট
সর্বশেষ
সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সরছে ৩ বাস টার্মিনাল

সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৫ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।সভা শেষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকরা সাংবাদিকদের এ তথ্য জানান। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, মহাখালী এলাকায় রাস্তার ওপর বাসের অবস্থান বন্ধ করতে পূর্বাচলে একটি বাস ডিপো স্থাপনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সিটি করপোরেশন প্রয়োজনীয় সহযোগিতা করবে।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম জানান, সায়েদাবাদ বাস টার্মিনালকে শৃঙ্খলার আওতায় আনার পাশাপাশি কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে গুলিস্তান থেকে বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।যোগাযোগ বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান বলেন, মহাখালী টার্মিনালের বাসগুলোর জন্য অস্থায়ীভাবে পূর্বাচলে ডিপোর জায়গা নির্ধারণ করা হয়েছে। বাসগুলো যাত্রী নেওয়ার সময় টার্মিনালে আসবে। এছাড়া সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের জন্যও বিকল্প স্থান নির্ধারণের কাজ চলছে।সংশ্লিষ্টদের মতে, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বাস টার্মিনাল স্থানান্তর বাস্তবায়িত হলে যানজট কমার পাশাপাশি নগর ব্যবস্থাপনায়ও ইতিবাচক পরিবর্তন আসবে।

ডুবাইয়ে শপিং মলে ‘ফাঁদে’ বেনজীর! এমপি বন্ধুর ডাকে গিয়ে গ্রেপ্তার?

এরপরই পুলিশের অভিযান / ডুবাইয়ে শপিং মলে ‘ফাঁদে’ বেনজীর! এমপি বন্ধুর ডাকে গিয়ে গ্রেপ্তার?

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি শপিং মল থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। দাবি করা হচ্ছে, তাকে কোনো বিমানবন্দর নয়, বরং একটি শপিং মলে ডেকে নিয়ে সেখানে আগে থেকেই অবস্থান করা পুলিশের সদস্যরা আটক করে।প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম এলাকার এক সংসদ সদস্যের ফোন পেয়ে তিনি বাসার কাছের একটি শপিং মলে যান। সেখানে পৌঁছানোর পরই তাকে আটক করা হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইন্টারপোলের রেড নোটিশ এবং এর প্রয়োগ নিয়েও নানা প্রশ্ন উঠেছে।পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে দুবাইয়ে বসবাস করছিলেন এবং নিয়মিত জীবনযাপন করছিলেন। গ্রেপ্তারের পর দুবাই পুলিশ তার অবস্থান, ভিসা ও আইনগত পরিস্থিতি যাচাই করেছে বলে জানা যায়।এদিকে আইনজীবী নিয়োগসহ জামিনের প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে বলা হয়েছে। আগামী মঙ্গলবার আদালতে তার শুনানি হতে পারে বলেও জানা গেছে, কারণ টানা ছুটি শেষে আদালত খুলছে।বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক প্রত্যর্পণ প্রক্রিয়া জটিল হওয়ায় বিষয়টি দ্রুত নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা কম। ইন্টারপোল নোটিশ, দুই দেশের আইন ও আদালতের সিদ্ধান্ত—সবকিছুই এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ পুলিশ সদর দপ্তর জানিয়েছে, বিষয়টি তাদের অবগত করা হয়েছে এবং স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আ.লীগ ছাড়া স্থিতিশীলতা অসম্ভব! বিস্ফোরক মন্তব্য জি এম কাদেরের

বিনিয়োগ ও স্থিতিশীলতা নিয়ে নতুন বিতর্ক / আ.লীগ ছাড়া স্থিতিশীলতা অসম্ভব! বিস্ফোরক মন্তব্য জি এম কাদেরের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা হলে দেশে স্থিতিশীলতা অর্জন কঠিন হয়ে পড়বে।সোমবার (১৫ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।জি এম কাদের বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া দেশে বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব নয়। বৃহৎ জনগোষ্ঠীর রাজনৈতিক ও সামাজিক অংশগ্রহণ বাধাগ্রস্ত হলে তা দীর্ঘমেয়াদে সংকট তৈরি করতে পারে।তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, কোনো বড় রাজনৈতিক শক্তিকে দমন বা তাদের অধিকার সীমিত করা হলে সমাজে অসন্তোষ বাড়তে পারে, যা ভবিষ্যতে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে।প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বাজেটে বাস্তবায়নের স্পষ্ট দিকনির্দেশনা নেই। পরিচালন ব্যয় ধরা হয়েছে বিপুল অঙ্কের হলেও তা কমানোর সুযোগ খুবই সীমিত।তিনি আরও বলেন, রাজস্ব আয়ের লক্ষ্য বাস্তবসম্মত নয় এবং দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে এত বড় রাজস্ব আদায় কঠিন হবে। ফলে বাজেট ঘাটতি আরও বাড়তে পারে এবং সরকারকে অতিরিক্ত ঋণের ওপর নির্ভর করতে হতে পারে।জি এম কাদেরের মতে, অতিরিক্ত ঋণনির্ভর বাজেট দীর্ঘমেয়াদে অর্থনীতিতে চাপ সৃষ্টি করবে এবং সামাজিক ও রাজনৈতিক সংকট আরও বাড়াতে পারে।তিনি বলেন, রাজনৈতিক ঐকমত্য ছাড়া এ ধরনের বাজেট সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। বৈশ্বিক অস্থিরতা ও সম্ভাব্য অর্থনৈতিক মন্দার প্রভাবও বাজেটে যথাযথভাবে বিবেচনা করা হয়নি। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুরে ইয়াবা উদ্ধার অভিযান! চন্দ্রগঞ্জে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

২৮ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার / লক্ষ্মীপুরে ইয়াবা উদ্ধার অভিযান! চন্দ্রগঞ্জে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

লক্ষ্মীপুর জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চন্দ্রগঞ্জ থানা এলাকায় ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (১৫ জুন) সকাল আনুমানিক ৭টা ৫ মিনিটে জেলা পুলিশের বিশেষ অভিযানে চন্দ্রগঞ্জ থানাধীন ৮নং দত্তপাড়া ইউনিয়নের পূর্ব বটতলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।অভিযানে মো. সোহাগ (৩৮) ও মো. ওমর ফারুক (২৮)-এর কাছ থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ৩৩ হাজার ৭০০ টাকা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও একজন ওসমান হোসেন (৪২) কে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দ্রগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ধরনের মাদকবিরোধী অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছেন। তাদের মতে, সমাজ ও তরুণ প্রজন্ম রক্ষায় মাদক নির্মূলে আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন।

লিংকডইন বার্তায় বদলে গেল জীবন, বিশ্বকাপে কেপ ভার্দের রবার্তো লোপেস

ফিফা বিশ্বকাপ ২০২৬ / লিংকডইন বার্তায় বদলে গেল জীবন, বিশ্বকাপে কেপ ভার্দের রবার্তো লোপেস

একটি অচেনা লিংকডইন বার্তা বদলে দিয়েছে রবার্তো লোপেসের জীবন। ব্যাংকের ডেস্কে বসা চাকরি থেকে শুরু করে আয়ারল্যান্ডের ঘরোয়া ফুটবল, সব পেরিয়ে এখন তিনি প্রস্তুত বিশ্বকাপের মঞ্চে নামার জন্য।ডাবলিনে জন্ম নেওয়া ৩৩ বছর বয়সী এই ডিফেন্ডার এখন খেলবেন কেপ ভার্দে জাতীয় দলের হয়ে, বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে।লোপেসের ফুটবল যাত্রা শুরুতে ছিল খণ্ডকালীন। ব্যাংক কর্মকর্তা হিসেবে কাজ করার পাশাপাশি তিনি খেলতেন আয়ারল্যান্ডের ক্লাব বোহেমিয়ানস-এ। কিন্তু ২০১৭ সালে শ্যামরক রোভার্সে যোগ দেওয়ার পর তাঁর জীবন বদলে যায়।এরপর আসে সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত কেপ ভার্দের কোচ রুই আগুয়াস তাঁকে লিংকডইনে বার্তা পাঠান। প্রথমে গুরুত্ব না দিলেও পরে বুঝতে পারেন, এটি তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সুযোগ।কারণ তাঁর বাবার শিকড় কেপ ভার্দে থেকে আসা, ফলে তিনি জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করেন। ২০১৯ সালে অভিষেকের পর থেকে তিনি হয়ে ওঠেন দলের গুরুত্বপূর্ণ অংশ।কেপ ভার্দে, মাত্র পাঁচ লাখ মানুষের একটি দ্বীপরাষ্ট্র, এবার প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। আর সেই ঐতিহাসিক দলের অংশ লোপেস।ব্যক্তিগত জীবনে একই সময়ে বড় আনন্দের খবর পেয়েছেন তিনি সন্তান জন্ম নিয়েছে, আর ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন এসেছে একই সময়ে।বিশ্বকাপে কেপ ভার্দের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ স্পেন। কাগজে-কলমে শক্তিশালী প্রতিপক্ষ হলেও, লোপেসের গল্প এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে অনুপ্রেরণামূলক কাহিনিগুলোর একটি।একটি ভুলে যাওয়া লিংকডইন বার্তা, একটি সিদ্ধান্ত, আর একটানা পরিশ্রম সব মিলিয়ে লোপেস এখন বিশ্বকাপের মঞ্চে।

স্ত্রী-সন্তানদের নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ‘হাবু ভাই’ চাষী আলম

শ্রেষ্ঠ নিয়ামত’ লিখে ভালোবাসা প্রকাশ / স্ত্রী-সন্তানদের নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ‘হাবু ভাই’ চাষী আলম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও ‘ব্যাচেলর পয়েন্ট’-এর হাবু ভাই’ খ্যাত চাষী আলম নিজের স্ত্রী ও সন্তানদের নিয়ে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন।সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী ও দুই ছেলের সঙ্গে একটি মিষ্টি পারিবারিক মুহূর্তের ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, পুরো পরিবার আনন্দঘন মুহূর্তে একসঙ্গে সময় কাটাচ্ছেন।ছবিটি পোস্ট করে ক্যাপশনে চাষী আলম লেখেন, শ্রেষ্ঠ নিয়ামত। তার এই পোস্ট প্রকাশের পর ভক্ত ও সহকর্মীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসার বার্তা আসে।এর আগে চলতি বছরের ২০ মে তিনি দ্বিতীয়বারের মতো পুত্র সন্তানের বাবা হন। ২০২৪ সালের ১০ জুলাই তিনি প্রথম পুত্র সন্তানের বাবা হন।চাষী আলম ২০২৩ সালের ২৫ আগস্ট পারিবারিক আয়োজনে তুলতুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে পারিবারিক জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে আসছেন তিনি।

অনলাইন জরিপ
২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পিএম
সরকার ও বিরোধী দলকে জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে একসঙ্গে কাজ করা উচিত বলে মনে করেন অধ্যাপক ড. দিলারা চৌধুরী। আপনিও কি তা-ই মনে করেন?

সরকার ও বিরোধী দলকে জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে একসঙ্গে কাজ করা উচিত বলে মনে করেন অধ্যাপক ড. দিলারা চৌধুরী। আপনিও কি তা-ই মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন

ইতিহাস-ঐতিহ্য

কোন পোস্ট নেই !