সোমবার, ১৫ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

টেকসই মাছ উৎপাদন

জাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার: টেকসই মৎস্য উৎপাদনে নতুন দিগন্তের খোঁজ

ছবি : চেকপোস্ট

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) টেকসই মৎস্য উৎপাদন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন দিকনির্দেশনা নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) সকাল ১১টায় ফিশারিজ বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো: আমির হোসেন।

ফিশারিজ বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাদীকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে দেশি-বিদেশি খ্যাতনামা গবেষকরা অংশ নেন। এতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এবং ফ্রান্সের ইউনিভার্সিটি অব লরেইনের গবেষকরা বক্তব্য রাখেন।

উপাচার্য বলেন, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জলবায়ু পরিবর্তন ও জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে টেকসই উৎপাদন ও নতুন প্রযুক্তির ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে।

বক্তারা জানান, প্রচলিত পদ্ধতির পাশাপাশি আধুনিক প্রযুক্তি, মূল্য সংযোজনভিত্তিক পণ্য এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা মৎস্য খাতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

বিদেশি গবেষকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে টেকসই খাদ্য উৎপাদন ও উদ্ভাবন আরও ত্বরান্বিত করা সম্ভব।

সেমিনারে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা মনে করেন, এ ধরনের উদ্যোগ দেশের মৎস্য খাতকে আরও আধুনিক ও টেকসই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Image

#জাবিপ্রবি #মৎস্য_গবেষণা #টেকসই_উন্নয়ন

চেকপোস্ট

সোমবার, ১৫ জুন ২০২৬

জাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার: টেকসই মৎস্য উৎপাদনে নতুন দিগন্তের খোঁজ

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) টেকসই মৎস্য উৎপাদন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন দিকনির্দেশনা নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) সকাল ১১টায় ফিশারিজ বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো: আমির হোসেন।

ফিশারিজ বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাদীকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে দেশি-বিদেশি খ্যাতনামা গবেষকরা অংশ নেন। এতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এবং ফ্রান্সের ইউনিভার্সিটি অব লরেইনের গবেষকরা বক্তব্য রাখেন।

উপাচার্য বলেন, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জলবায়ু পরিবর্তন ও জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে টেকসই উৎপাদন ও নতুন প্রযুক্তির ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে।

বক্তারা জানান, প্রচলিত পদ্ধতির পাশাপাশি আধুনিক প্রযুক্তি, মূল্য সংযোজনভিত্তিক পণ্য এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা মৎস্য খাতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

বিদেশি গবেষকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে টেকসই খাদ্য উৎপাদন ও উদ্ভাবন আরও ত্বরান্বিত করা সম্ভব।

সেমিনারে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা মনে করেন, এ ধরনের উদ্যোগ দেশের মৎস্য খাতকে আরও আধুনিক ও টেকসই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত