লন্ডন থেকে এশিয়ার একটি গন্তব্যে যাত্রার পথে ট্রানজিটে দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। ইন্টারপোলের রেড নোটিশ এবং বাংলাদেশের দুদকের মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়।
ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, বেনজীর আহমেদ লন্ডন থেকে সিঙ্গাপুর বা থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। সেই অনুযায়ী নির্ধারিত ফ্লাইটে তিনি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিটে নামেন।
বিমানবন্দরে নামার পরই এআই-ভিত্তিক ফেসিয়াল রিকগনিশন সিস্টেম তার পরিচয় শনাক্ত করে এবং বিষয়টি দুবাই পুলিশের ইন্টারপোল শাখাকে সতর্ক করে। এরপর দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একাধিক মামলা রয়েছে, যেখানে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে। এসব মামলার তদন্তের অংশ হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে ইন্টারপোলের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়।
তবে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বিবৃতি দেয়নি।
এর আগে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, গ্রেপ্তার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন প্রক্রিয়া শুরু হয়েছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬