সোমবার, ১৫ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

ইতিহাস গড়েও বড় হারে কুরাসাও

বিশ্বকাপে গোল উৎসব, নবাগত কুরাসাওকে গুঁড়িয়ে দিল জার্মানি

ছবি : সংগৃহীত

শক্তি ও সামর্থ্যের পার্থক্য মাঠেই স্পষ্ট করে দিল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। বিশ্বকাপের নবাগত দল কুরাসাও প্রথমবারের মতো বিশ্বকাপে গোল করে ইতিহাস গড়লেও শেষ পর্যন্ত জার্মানদের গোল উৎসবের সামনে দাঁড়াতে পারেনি।

রোববার (১৪ জুন) যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে ‘ই’ গ্রুপের ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপ অভিযান শুরু করেছে জার্মানি।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জার্মানি। চতুর্থ মিনিটে ফেলিক্স নমেচার গোলে এগিয়ে যায় তারা। তবে ২১ মিনিটে লিভানো কোমেনেনসিয়ার গোলে সমতায় ফেরে কুরাসাও। একই সঙ্গে এটি ছিল বিশ্বকাপে কুরাসাওয়ের ইতিহাসের প্রথম গোল।

এরপর ৩৮ মিনিটে নিকো শ্লটারবেক জার্মানিকে আবারও এগিয়ে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে কাই হাভার্টজ গোল করলে ৩-১ ব্যবধানে বিরতিতে যায় জার্মানি।

দ্বিতীয়ার্ধে পুরোপুরি একতরফা হয়ে যায় ম্যাচ। বিরতি থেকে ফিরেই গোল করেন জামাল মুসিয়ালা। এরপর ৬৮ মিনিটে নাথানিয়েল ব্রাউন, ৭৮ মিনিটে দেনিজ উন্দাভ এবং ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে হাভার্টজ কুরাসাওয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

ফলে ৭-১ গোলের দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল জুলিয়ান নাগেলসম্যানের দল।

#ফিফা_বিশ্বকাপ_২০২৬ #জার্মানি_বনাম_কুরাসাও #GermanyVsCuracao

চেকপোস্ট

সোমবার, ১৫ জুন ২০২৬

বিশ্বকাপে গোল উৎসব, নবাগত কুরাসাওকে গুঁড়িয়ে দিল জার্মানি

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

শক্তি ও সামর্থ্যের পার্থক্য মাঠেই স্পষ্ট করে দিল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। বিশ্বকাপের নবাগত দল কুরাসাও প্রথমবারের মতো বিশ্বকাপে গোল করে ইতিহাস গড়লেও শেষ পর্যন্ত জার্মানদের গোল উৎসবের সামনে দাঁড়াতে পারেনি।

রোববার (১৪ জুন) যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে ‘ই’ গ্রুপের ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপ অভিযান শুরু করেছে জার্মানি।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জার্মানি। চতুর্থ মিনিটে ফেলিক্স নমেচার গোলে এগিয়ে যায় তারা। তবে ২১ মিনিটে লিভানো কোমেনেনসিয়ার গোলে সমতায় ফেরে কুরাসাও। একই সঙ্গে এটি ছিল বিশ্বকাপে কুরাসাওয়ের ইতিহাসের প্রথম গোল।

এরপর ৩৮ মিনিটে নিকো শ্লটারবেক জার্মানিকে আবারও এগিয়ে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে কাই হাভার্টজ গোল করলে ৩-১ ব্যবধানে বিরতিতে যায় জার্মানি।

দ্বিতীয়ার্ধে পুরোপুরি একতরফা হয়ে যায় ম্যাচ। বিরতি থেকে ফিরেই গোল করেন জামাল মুসিয়ালা। এরপর ৬৮ মিনিটে নাথানিয়েল ব্রাউন, ৭৮ মিনিটে দেনিজ উন্দাভ এবং ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে হাভার্টজ কুরাসাওয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

ফলে ৭-১ গোলের দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল জুলিয়ান নাগেলসম্যানের দল।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত