ফুটবল বিশ্বকাপের জ্বরে যখন মেতে আছে সারা বিশ্ব, তখন তার প্রভাব পড়েছে বিনোদন জগতেও। প্রিয় দলকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করলেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন তিনি। ভিডিওতে দেখা যায়, তার পেছনে থাকা ভক্তরা সমস্বরে আর্জেন্টিনা স্লোগান দিচ্ছেন। সেই মুহূর্তে সেলফি ক্যামেরার সামনে দাঁড়িয়ে পরীমণি ভক্তদের উদ্দেশে ‘উড়ন্ত চুমু’ ছুড়ে দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
পরীমণি জানান, তিনি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক এবং দলের অধিনায়ক লিওনেল মেসি-র একজন বড় ভক্ত। তিনি বলেন, আমি আর্জেন্টিনা, আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি। মেসির পায়ে বল থাকলে আমার হার্টবিট বেড়ে যায়।
তার এই উচ্ছ্বাস ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬