লক্ষ্মীপুর জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চন্দ্রগঞ্জ থানা এলাকায় ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৫ জুন) সকাল আনুমানিক ৭টা ৫ মিনিটে জেলা পুলিশের বিশেষ অভিযানে চন্দ্রগঞ্জ থানাধীন ৮নং দত্তপাড়া ইউনিয়নের পূর্ব বটতলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মো. সোহাগ (৩৮) ও মো. ওমর ফারুক (২৮)-এর কাছ থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ৩৩ হাজার ৭০০ টাকা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও একজন ওসমান হোসেন (৪২) কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দ্রগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ ধরনের মাদকবিরোধী অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছেন। তাদের মতে, সমাজ ও তরুণ প্রজন্ম রক্ষায় মাদক নির্মূলে আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬