খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল সন্ধ্যা থেকে নগরীর সোনাডাঙ্গা এলাকার বিভিন্ন পুজা মন্ডপে সনাতনী ধর্মাম্বলীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে প্রশাসক দুর্গাপুজা আয়োজনের সাজসজ্জা দেখে মুগ্ধ হয়ে বলেন, খুলনাসহ সারা দেশের সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। সকল ধর্মের মানুষের মধ্যে যে শান্তি বন্ধন তৈরি হচ্ছে তা আমাদের নতুন বাংলাদেশ বিনির্মানের পথে এগিয়ে নিয়ে যাবে। প্রশাসক নগরীর শিববাড়ি শ্রী শ্রী কালী মন্দির, ছোট বয়রা পুজাখোলা কালী বাড়ি সার্বজনিন পুজা মন্দির, ছোট বয়রা শ্মশানঘাট সার্বজনীন পুজা মন্দির, খালিশপুর এলাকার পুজা মন্দিরসহ সোনাডাঙ্গা থানা এলাকার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন এবং মন্দিরে আগত ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সমাজসেবক আসাদুজ্জামান মুরাদ, আরিফুজ্জামান অপু, ইউসুফ হারুন মজনু, আনোয়ার হোসেনসহ স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গ, কেসিসির ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও পুজামন্ডপ কমিটির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।