সোমবার, ১৫ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

দুই পাইলট নিহত

আফগান সীমান্তের কাছে পাকিস্তান বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

বিধ্বস্ত সামরিক বিমানের ধ্বংসাবশেষ জ্বলছে। ছবি : সংগৃহীত

আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন।

রোববার (১৪ জুন) প্রদেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মারদানের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর)।

বিবৃতিতে বলা হয়, নিয়মিত প্রশিক্ষণ মহড়া চলাকালে বিমানটি বিধ্বস্ত হয়। এতে পাকিস্তান বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মুহাম্মদ কাসিম আবদুল্লাহ এবং পাকিস্তান নৌবাহিনীর লেফটেন্যান্ট তাহা আব্বাসী নিহত হন।

ঘটনার পর বিমানবাহিনী একটি তদন্ত কমিটি গঠন করেছে, যাতে দুর্ঘটনার কারণ নির্ণয় করা যায়। পাকিস্তানের সামরিক নেতৃত্ব এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।

এর আগে দেশটিতে আরও একাধিক সামরিক হেলিকপ্টার ও বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। গত কয়েক বছরে যান্ত্রিক ত্রুটি ও খারাপ আবহাওয়ার কারণে বেশ কয়েকটি দুর্ঘটনায় বহু সেনা সদস্য প্রাণ হারিয়েছেন।

বিশ্লেষকদের মতে, পাকিস্তানের সামরিক বিমান পরিচালনায় নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে বারবার প্রশ্ন উঠছে।

#পাকিস্তানবিমান #খাইবারপাখতুনখোয়া #সামরিকদুর্ঘটনা

চেকপোস্ট

সোমবার, ১৫ জুন ২০২৬

আফগান সীমান্তের কাছে পাকিস্তান বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন।

রোববার (১৪ জুন) প্রদেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মারদানের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর)।

বিবৃতিতে বলা হয়, নিয়মিত প্রশিক্ষণ মহড়া চলাকালে বিমানটি বিধ্বস্ত হয়। এতে পাকিস্তান বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মুহাম্মদ কাসিম আবদুল্লাহ এবং পাকিস্তান নৌবাহিনীর লেফটেন্যান্ট তাহা আব্বাসী নিহত হন।

ঘটনার পর বিমানবাহিনী একটি তদন্ত কমিটি গঠন করেছে, যাতে দুর্ঘটনার কারণ নির্ণয় করা যায়। পাকিস্তানের সামরিক নেতৃত্ব এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।

এর আগে দেশটিতে আরও একাধিক সামরিক হেলিকপ্টার ও বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। গত কয়েক বছরে যান্ত্রিক ত্রুটি ও খারাপ আবহাওয়ার কারণে বেশ কয়েকটি দুর্ঘটনায় বহু সেনা সদস্য প্রাণ হারিয়েছেন।

বিশ্লেষকদের মতে, পাকিস্তানের সামরিক বিমান পরিচালনায় নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে বারবার প্রশ্ন উঠছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত