রাজধানীর রমনার বটমূলে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত প্রভাতী অনুষ্ঠানে ছায়ানট-এর সভাপতি সারওয়ার আলী বলেছেন, বাংলা সংস্কৃতির প্রকাশ যেন নির্বিঘ্নভাবে হতে পারে—এটাই সবার প্রত্যাশা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির জাতিসত্তা প্রকাশের এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। দীর্ঘ ছয় দশক ধরে এ দিনে মানুষ পুরোনো বছরের সব গ্লানি ভুলে নতুন করে পথচলার প্রেরণা পায়।
তিনি আরও বলেন, কিছু শক্তি বাংলার ঐতিহ্যবাহী গানকে তার শিকড় থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। এ প্রেক্ষাপটে সমাজে এমন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান, যেখানে মানুষ ভয়হীনভাবে গান গাইতে ও মত প্রকাশ করতে পারে।
অতীতের বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ছায়ানট সংস্কৃতি ভবনে ভাঙচুর, সংবাদপত্র অফিসে অগ্নিসংযোগ এবং বাউলশিল্পীদের ওপর হামলার মতো ঘটনা সাংস্কৃতিক পরিসরের জন্য উদ্বেগজনক। তিনি ২০০১ সালে রমনার বটমূলে সংঘটিত হামলার ঘটনাও স্মরণ করেন।
বর্তমান বৈশ্বিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে সারওয়ার আলী বলেন, আন্তর্জাতিক নানা সংঘাতে বিশ্ব অস্থির হয়ে উঠেছে। এ সময় দেশে শান্তি, মতপ্রকাশের স্বাধীনতা এবং নিরাপদ সাংস্কৃতিক চর্চার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
ভোরে শুরু হওয়া এই প্রভাতী অনুষ্ঠান জাতীয় সংগীতের মাধ্যমে সকাল সাড়ে ৮টার দিকে শেষ হয়।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬