জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই ভবিষ্যৎ গঠনের প্রত্যয়ে আয়োজিত এসব কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
রোববার (১৪ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করা হয়। র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আমির হোসেন পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রজেক্ট ডিসপ্লে পরিদর্শন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মো. আমির হোসেন বলেন, “পরিবেশ সংরক্ষণ শুধু একটি দিবসের আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব। জলবায়ু পরিবর্তন, দূষণ ও জীববৈচিত্র্যের ক্ষয় আজ বৈশ্বিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এসব মোকাবিলায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবেশবান্ধব ক্যাম্পাস গঠনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশবিষয়ক গবেষণাকে আরও উৎসাহিত করা হবে।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের আহ্বান জানান তারা।
বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে গঠিত কমিটির আহ্বায়ক ছিলেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল হাসান এবং সদস্য সচিব ছিলেন সমাজকর্ম বিভাগের প্রভাষক ইমরুল কবির। তাদের সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়ে দিনব্যাপী কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠান শেষে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকারের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬