রাজধানীর উত্তরা এলাকায় এক ব্যবসায়ীকে অপহরণ করে নির্যাতনের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তারা হলেন সজিব মিয়া (২৯), আব্দুল আলিম বাবু (৩০), ময়নুদ্দিন (৩২) ও মহিউদ্দিন (৩৬)।
পুলিশ জানায়, গত ৯ জুন সন্ধ্যায় উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিম উদ্দিন এলাকা থেকে ব্যবসায়ী আজিবুর রহমানকে অপহরণ করা হয়। পরে তাকে নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় নিয়ে নির্যাতন করা হয় এবং মুক্তিপণের জন্য চাপ দেওয়া হয়।
অপহরণকারীরা ভুক্তভোগীর পরিবারকে ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং এক পর্যায়ে ২৫ লাখ টাকা আদায় করে।
উত্তরা উপ-পুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ জানান, ভুক্তভোগীর পরিবার প্রথমে থানায় জিডি করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় মুক্তিপণের টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬