চলমান পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে যেসব গ্রাহক বিভিন্ন সঞ্চয় ও আমানত হিসাব মেয়াদপূর্তির আগেই (প্রি-ম্যাচিউর) ভেঙে নিয়েছিলেন, তাদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
সোমবার (১৫ জুন) ব্যাংকটির এক বিশেষ নোটিশে জানানো হয়, ১ জুন থেকে ১৫ জুনের মধ্যে যেসব গ্রাহক নির্দিষ্ট আমানত হিসাব প্রি-ম্যাচিউরভাবে বন্ধ বা নগদায়ন করেছেন, তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে একই ধরনের হিসাব পুনরায় চালু করতে পারবেন।
নোটিশে আরও বলা হয়, এ সময়ের মধ্যে হিসাব পুনরায় চালু করলে প্রি-ম্যাচিউর নগদায়নের কারণে আরোপিত সব ধরনের চার্জ ও আর্থিক ক্ষতি সম্পূর্ণ মওকুফ করা হবে। পাশাপাশি এসব হিসাবকে নতুন হিসাব হিসেবে নয়, বরং আগের চলমান হিসাব হিসেবেই গণ্য করা হবে।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে কিছু গ্রাহক আতঙ্কে আমানত তুলে নিলেও এই সিদ্ধান্তের মাধ্যমে তাদের আস্থা পুনরুদ্ধার এবং গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করা হবে।
অভ্যন্তরীণ সূত্র বলছে, এই উদ্যোগের ফলে ক্ষতিগ্রস্ত অনেক গ্রাহক আবারও আমানত হিসাব চালু করতে আগ্রহী হবেন এবং ব্যাংকের প্রতি আস্থা আরও বৃদ্ধি পাবে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬