সোমবার, ১৫ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

প্রবাসের খবর

ভিন্যু-সুর-সেনে এসএএফের মানববন্ধন

লিয়ান্না হত্যাকাণ্ডে ক্ষোভ, ফ্রান্সে মানববন্ধনে ন্যায়বিচারের দাবি

ছবি : সংগৃহীত

ফ্রান্সে আলোড়ন তোলা ১১ বছর বয়সি শিশু লিয়ান্না হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নিহত শিশুর স্মরণে ফ্রান্সের ভিন্যু-সুর-সেনে এ কর্মসূচির আয়োজন করে সলিডারিটি এশিয়া ফ্রান্স (এসএএফ)।

গত ২৯ মে নিখোঁজ হওয়ার পর দীর্ঘ অনুসন্ধান শেষে ৭ জুন লিয়ান্নার মরদেহ উদ্ধার করে ফরাসি পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ৪১ বছর বয়সি এক ব্যক্তি শিশুটির স্কুল-সঙ্গীর বাবা বলে জানা গেছে। ঘটনার পর শিশু নিরাপত্তা ও বিচারব্যবস্থার কার্যকারিতা নিয়ে ফ্রান্সজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) গার দ্য ভিন্যু-সুর-সেন থেকে মেয়র কার্যালয় পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন এসএএফের সভাপতি নয়ন এনকে, সহসভাপতি তাওহিদ আহমেদ, জাহিদ আহমেদ, খালেদসহ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শতাধিক সচেতন নাগরিক এবং স্থানীয় বাসিন্দারা এতে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা লিয়ান্না হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, শিশু নির্যাতন ও সহিংসতার সব ঘটনার দ্রুত নিষ্পত্তি এবং শিশু সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার দাবি জানান। তারা বলেন, ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা রোধে বিচারব্যবস্থাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক হতে হবে।

এসএএফের সভাপতি নয়ন এনকে বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। লিয়ান্নাসহ সকল নির্যাতিত শিশুর জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। 

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা লিয়ান্নার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং শিশু নিরাপত্তা ও মানবাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

#শিশু_নিরাপত্তা #লিয়ান্না_হত্যাকাণ্ড #ফ্রান্স_মানববন্ধন

চেকপোস্ট

সোমবার, ১৫ জুন ২০২৬

লিয়ান্না হত্যাকাণ্ডে ক্ষোভ, ফ্রান্সে মানববন্ধনে ন্যায়বিচারের দাবি

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

ফ্রান্সে আলোড়ন তোলা ১১ বছর বয়সি শিশু লিয়ান্না হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নিহত শিশুর স্মরণে ফ্রান্সের ভিন্যু-সুর-সেনে এ কর্মসূচির আয়োজন করে সলিডারিটি এশিয়া ফ্রান্স (এসএএফ)।

গত ২৯ মে নিখোঁজ হওয়ার পর দীর্ঘ অনুসন্ধান শেষে ৭ জুন লিয়ান্নার মরদেহ উদ্ধার করে ফরাসি পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ৪১ বছর বয়সি এক ব্যক্তি শিশুটির স্কুল-সঙ্গীর বাবা বলে জানা গেছে। ঘটনার পর শিশু নিরাপত্তা ও বিচারব্যবস্থার কার্যকারিতা নিয়ে ফ্রান্সজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) গার দ্য ভিন্যু-সুর-সেন থেকে মেয়র কার্যালয় পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন এসএএফের সভাপতি নয়ন এনকে, সহসভাপতি তাওহিদ আহমেদ, জাহিদ আহমেদ, খালেদসহ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শতাধিক সচেতন নাগরিক এবং স্থানীয় বাসিন্দারা এতে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা লিয়ান্না হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, শিশু নির্যাতন ও সহিংসতার সব ঘটনার দ্রুত নিষ্পত্তি এবং শিশু সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার দাবি জানান। তারা বলেন, ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা রোধে বিচারব্যবস্থাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক হতে হবে।

এসএএফের সভাপতি নয়ন এনকে বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। লিয়ান্নাসহ সকল নির্যাতিত শিশুর জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। 

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা লিয়ান্নার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং শিশু নিরাপত্তা ও মানবাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত