শুক্রবার, ০৮ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আরও

রিজার্ভও নেমেছে ২৯ বিলিয়নের কাছাকাছি

আকুর বিল পরিশোধে কমল রিজার্ভ, ৩৪ বিলিয়নের নিচে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

শিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)-এর মার্চ ও এপ্রিল মাসের আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৪ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে।

বৃহস্পতিবার (৭ মে) প্রায় ১৫১ কোটি ডলার পরিশোধ করা হয় বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে বুধবার পর্যন্ত দেশের মোট (গ্রোস) রিজার্ভ ছিল ৩৫.৩৪ বিলিয়ন ডলার। পরিশোধের পর হিসাব অনুযায়ী এটি নেমে এসেছে আনুমানিক ৩৩.৮০ বিলিয়ন ডলারের কাছাকাছি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব অনুযায়ী রিজার্ভও কমে দাঁড়িয়েছে প্রায় ২৯.১২ বিলিয়ন ডলারে।

অর্থনীতিবিদদের মতে, রিজার্ভ একটি দেশের বৈদেশিক লেনদেন সক্ষমতার গুরুত্বপূর্ণ সূচক। বর্তমানে বাংলাদেশে এই রিজার্ভ দিয়ে প্রায় পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব বলে ধারণা করা হচ্ছে।

আকু মূলত সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তির একটি ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, মিয়ানমারসহ কয়েকটি দেশের আমদানি-রপ্তানির অর্থ প্রতি দুই মাস অন্তর পরিশোধ করা হয়।

বিশ্লেষকদের মতে, নিয়মিত এই পরিশোধের কারণে রিজার্ভে ওঠানামা হলেও বৈদেশিক বাণিজ্য ব্যবস্থাপনায় এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।

#বাংলাদেশব্যাংক #রিজার্ভ #বাংলাদেশব্যাংক #অর্থনীতি

চেকপোস্ট

শুক্রবার, ০৮ মে ২০২৬

আকুর বিল পরিশোধে কমল রিজার্ভ, ৩৪ বিলিয়নের নিচে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

শিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)-এর মার্চ ও এপ্রিল মাসের আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৪ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে।

বৃহস্পতিবার (৭ মে) প্রায় ১৫১ কোটি ডলার পরিশোধ করা হয় বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে বুধবার পর্যন্ত দেশের মোট (গ্রোস) রিজার্ভ ছিল ৩৫.৩৪ বিলিয়ন ডলার। পরিশোধের পর হিসাব অনুযায়ী এটি নেমে এসেছে আনুমানিক ৩৩.৮০ বিলিয়ন ডলারের কাছাকাছি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব অনুযায়ী রিজার্ভও কমে দাঁড়িয়েছে প্রায় ২৯.১২ বিলিয়ন ডলারে।

অর্থনীতিবিদদের মতে, রিজার্ভ একটি দেশের বৈদেশিক লেনদেন সক্ষমতার গুরুত্বপূর্ণ সূচক। বর্তমানে বাংলাদেশে এই রিজার্ভ দিয়ে প্রায় পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব বলে ধারণা করা হচ্ছে।

আকু মূলত সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তির একটি ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, মিয়ানমারসহ কয়েকটি দেশের আমদানি-রপ্তানির অর্থ প্রতি দুই মাস অন্তর পরিশোধ করা হয়।

বিশ্লেষকদের মতে, নিয়মিত এই পরিশোধের কারণে রিজার্ভে ওঠানামা হলেও বৈদেশিক বাণিজ্য ব্যবস্থাপনায় এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত