জ্ঞানভিত্তিক, দক্ষ ও টেকসই বাংলাদেশ গড়তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-কে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
সোমবার (১৫ জুন) বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আয়োজিত একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সময়ের সঙ্গে মানুষের উন্নয়নের পাশাপাশি জটিলতাও বাড়ছে। এআই দ্রুত বিকাশ লাভ করছে এবং বিভিন্ন ক্ষেত্রে দ্রুত ও কার্যকর সমাধান দিচ্ছে।
তিনি আরও বলেন, জটিল তথ্য বিশ্লেষণ, ক্রীড়া বিশ্লেষণ এবং তাৎক্ষণিক জ্ঞান সরবরাহসহ নানা ক্ষেত্রে এআই-এর ব্যবহার দিন দিন বাড়ছে। তবে এআইকে মানুষের বিকল্প হিসেবে নয়, বরং মানুষের সক্ষমতা বৃদ্ধির সহায়ক প্রযুক্তি হিসেবে দেখতে হবে।
মন্ত্রী এ্যানি চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আধুনিক ও জ্ঞানভিত্তিক চিন্তাধারা উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগের চেষ্টা চলছে। শিক্ষা, গবেষণা ও উন্নয়নে এআইকে আরও কার্যকরভাবে কীভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে গবেষণার আহ্বান জানান তিনি।
সেমিনারে সভাপতিত্ব করেন বুয়েটের উপাচার্য প্রফেসর ড. একরামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাসিব চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. রফিকুল গণি।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬