সোমবার, ১৫ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

সরছে ৩ বাস টার্মিনাল

সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৫ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভা শেষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকরা সাংবাদিকদের এ তথ্য জানান। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, মহাখালী এলাকায় রাস্তার ওপর বাসের অবস্থান বন্ধ করতে পূর্বাচলে একটি বাস ডিপো স্থাপনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সিটি করপোরেশন প্রয়োজনীয় সহযোগিতা করবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম জানান, সায়েদাবাদ বাস টার্মিনালকে শৃঙ্খলার আওতায় আনার পাশাপাশি কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে গুলিস্তান থেকে বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

যোগাযোগ বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান বলেন, মহাখালী টার্মিনালের বাসগুলোর জন্য অস্থায়ীভাবে পূর্বাচলে ডিপোর জায়গা নির্ধারণ করা হয়েছে। বাসগুলো যাত্রী নেওয়ার সময় টার্মিনালে আসবে। এছাড়া সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের জন্যও বিকল্প স্থান নির্ধারণের কাজ চলছে।

সংশ্লিষ্টদের মতে, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বাস টার্মিনাল স্থানান্তর বাস্তবায়িত হলে যানজট কমার পাশাপাশি নগর ব্যবস্থাপনায়ও ইতিবাচক পরিবর্তন আসবে।

#ঢাকার_যানজট #বাস_টার্মিনাল #সায়েদাবাদ_মহাখালী_গুলিস্তান

চেকপোস্ট

সোমবার, ১৫ জুন ২০২৬

সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৫ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভা শেষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকরা সাংবাদিকদের এ তথ্য জানান। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, মহাখালী এলাকায় রাস্তার ওপর বাসের অবস্থান বন্ধ করতে পূর্বাচলে একটি বাস ডিপো স্থাপনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সিটি করপোরেশন প্রয়োজনীয় সহযোগিতা করবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম জানান, সায়েদাবাদ বাস টার্মিনালকে শৃঙ্খলার আওতায় আনার পাশাপাশি কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে গুলিস্তান থেকে বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

যোগাযোগ বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান বলেন, মহাখালী টার্মিনালের বাসগুলোর জন্য অস্থায়ীভাবে পূর্বাচলে ডিপোর জায়গা নির্ধারণ করা হয়েছে। বাসগুলো যাত্রী নেওয়ার সময় টার্মিনালে আসবে। এছাড়া সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের জন্যও বিকল্প স্থান নির্ধারণের কাজ চলছে।

সংশ্লিষ্টদের মতে, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বাস টার্মিনাল স্থানান্তর বাস্তবায়িত হলে যানজট কমার পাশাপাশি নগর ব্যবস্থাপনায়ও ইতিবাচক পরিবর্তন আসবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত