সোমবার, ১৫ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

কিছু সময় যান চলাচল বন্ধ

ছাত্রলীগের বিক্ষোভ, ঢাকা-খুলনা মহাসড়কে সাময়িক অবরোধ

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিক্ষোভ মিছিল ও সাময়িক সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরের আগে উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে কালি দেওয়ার ঘটনার প্রতিবাদ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা পরবর্তীতে ঢাকা–খুলনা মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন, এতে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়।

এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, আকস্মিক একটি মিছিলের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং কোনো নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও তদন্ত কার্যক্রম চলছে।

#গোপালগঞ্জ_সংবাদ #মহাসড়ক_অবরোধ #কাশিয়ানী

চেকপোস্ট

সোমবার, ১৫ জুন ২০২৬

ছাত্রলীগের বিক্ষোভ, ঢাকা-খুলনা মহাসড়কে সাময়িক অবরোধ

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিক্ষোভ মিছিল ও সাময়িক সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরের আগে উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে কালি দেওয়ার ঘটনার প্রতিবাদ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা পরবর্তীতে ঢাকা–খুলনা মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন, এতে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়।

এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, আকস্মিক একটি মিছিলের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং কোনো নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও তদন্ত কার্যক্রম চলছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত