সোমবার, ১৫ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

শ্রেষ্ঠ নিয়ামত’ লিখে ভালোবাসা প্রকাশ

স্ত্রী-সন্তানদের নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ‘হাবু ভাই’ চাষী আলম

ছবি : সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও ‘ব্যাচেলর পয়েন্ট’-এর হাবু ভাই’ খ্যাত চাষী আলম নিজের স্ত্রী ও সন্তানদের নিয়ে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন।

সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী ও দুই ছেলের সঙ্গে একটি মিষ্টি পারিবারিক মুহূর্তের ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, পুরো পরিবার আনন্দঘন মুহূর্তে একসঙ্গে সময় কাটাচ্ছেন।

ছবিটি পোস্ট করে ক্যাপশনে চাষী আলম লেখেন, শ্রেষ্ঠ নিয়ামত। তার এই পোস্ট প্রকাশের পর ভক্ত ও সহকর্মীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসার বার্তা আসে।

এর আগে চলতি বছরের ২০ মে তিনি দ্বিতীয়বারের মতো পুত্র সন্তানের বাবা হন। ২০২৪ সালের ১০ জুলাই তিনি প্রথম পুত্র সন্তানের বাবা হন।

চাষী আলম ২০২৩ সালের ২৫ আগস্ট পারিবারিক আয়োজনে তুলতুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে পারিবারিক জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে আসছেন তিনি।

#ব্যাচেলরপয়েন্ট #চাষীআলম #পরিবারিকমুহূর্ত

চেকপোস্ট

সোমবার, ১৫ জুন ২০২৬

স্ত্রী-সন্তানদের নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ‘হাবু ভাই’ চাষী আলম

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও ‘ব্যাচেলর পয়েন্ট’-এর হাবু ভাই’ খ্যাত চাষী আলম নিজের স্ত্রী ও সন্তানদের নিয়ে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন।

সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী ও দুই ছেলের সঙ্গে একটি মিষ্টি পারিবারিক মুহূর্তের ছবি প্রকাশ করেন। ছবিতে দেখা যায়, পুরো পরিবার আনন্দঘন মুহূর্তে একসঙ্গে সময় কাটাচ্ছেন।

ছবিটি পোস্ট করে ক্যাপশনে চাষী আলম লেখেন, শ্রেষ্ঠ নিয়ামত। তার এই পোস্ট প্রকাশের পর ভক্ত ও সহকর্মীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসার বার্তা আসে।

এর আগে চলতি বছরের ২০ মে তিনি দ্বিতীয়বারের মতো পুত্র সন্তানের বাবা হন। ২০২৪ সালের ১০ জুলাই তিনি প্রথম পুত্র সন্তানের বাবা হন।

চাষী আলম ২০২৩ সালের ২৫ আগস্ট পারিবারিক আয়োজনে তুলতুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে পারিবারিক জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে আসছেন তিনি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত