সোমবার, ২৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

রাজশাহী বিভাগ

ম্যাক্স হাসপাতালে শেয়ার, ডা. মাহফুজের বিরুদ্ধে বিভাগীয় মামলা

সরকারি চাকরিতে থাকা অবস্থায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বেসরকারি হাসপাতালের মালিকানা ও শেয়ার রাখার অভিযোগে চিকিৎসক ডা. মাহফুজ রায়হানের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।অভিযুক্ত চিকিৎসক দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (শিশু)। এর আগে তিনি ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে কর্মরত ছিলেন।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তদন্তে চাঁপাইনবাবগঞ্জের ‘ম্যাক্স হাসপাতাল’-এ তাঁর মালিকানা ও শেয়ার থাকার অভিযোগের সত্যতা পাওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে কারণ দর্শানোর নির্দেশজানা যায়, সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘনের অভিযোগে গত ১৬ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরে বিভাগীয় মামলা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে ডা. মাহফুজ রায়হানকে ১০ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি বিধি ভঙ্গের দায়ে কেন তাঁকে চাকরি থেকে বরখাস্ত বা উপযুক্ত শাস্তি দেওয়া হবে না, তার লিখিত ব্যাখ্যাও চাওয়া হয়েছে।তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি দায়িত্বে থাকার সময় অনুমতি ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা সরকারি কর্মচারী বিধিমালার পরিপন্থী।রোগীর অভিযোগএদিকে এক রোগী আনোয়ার হোসেন অভিযোগ করেন, ডা. মাহফুজ রায়হান রোগীদের অপ্রয়োজনীয় ডায়াগনস্টিক পরীক্ষা করাতেন এবং নির্দিষ্ট দোকান থেকে দুধ ও তেল কেনার পরামর্শ দিতেন।তিনি আরও অভিযোগ করেন, ‘আমার বাজার’, ‘ডেল্টা মেডিকেল’ ও ‘ম্যাক্স ফার্মেসি’র সঙ্গেও ডা. মাহফুজের পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে।অভিযোগ অস্বীকার চিকিৎসকেরতবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ডা. মাহফুজ রায়হান। তিনি জানান, ম্যাক্স হাসপাতালে শেয়ার থাকা নিয়ে ১৯ জন চিকিৎসকের নাম এসেছিল। তবে তিনি ও আরও কয়েকজন চিকিৎসক প্রায় এক বছর আগেই নিজেদের শেয়ার হস্তান্তর করেছেন।ডা. মাহফুজের দাবি, পুরোনো একটি চুক্তিপত্রের ভুলের কারণে তাঁর নাম জড়িয়ে বিভাগীয় মামলার প্রজ্ঞাপন জারি হয়েছে। তিনি এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত জবাব দিয়েছেন। তিনি আরও দাবি করেন, একই ধরনের ঘটনায় আরও কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধেও ভুলবশত বিভাগীয় মামলার প্রজ্ঞাপন জারি হয়েছে।

ম্যাক্স হাসপাতালে শেয়ার, ডা. মাহফুজের বিরুদ্ধে বিভাগীয় মামলা