রোববার, ২৬ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

শীর্ষে যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট

বিশ্ব র‍্যাংকিংয়ে জায়গা হারাল হাবিপ্রবি

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৬’-এর তালিকায় এবারও জায়গা হয়নি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি)।

গত ২৩ এপ্রিল প্রকাশিত এই র‍্যাংকিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ১৯টি সরাসরি র‍্যাংকিংয়ে এবং ৯টি রয়েছে ‘রিপোর্টার’ ক্যাটাগরিতে।

তালিকার শীর্ষে যৌথভাবে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এরপর রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের আরও কয়েকটি শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।

একই সময়ে যাত্রা শুরু করা মাভাবিপ্রবি, যবিপ্রবি ও নোবিপ্রবির মতো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো তালিকায় জায়গা পেলেও হাবিপ্রবির অনুপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে হতাশার জন্ম দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, টাইমস হায়ার এডুকেশনের এই র‍্যাংকিং শিক্ষার মান, গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা, ইন্ডাস্ট্রি কানেকশন এবং একাডেমিক পরিবেশসহ বিভিন্ন সূচকের ওপর ভিত্তি করে তৈরি করা হয়।

এবারের র‍্যাংকিংয়ে বিশ্বের ১১৫টি দেশের দুই হাজারের বেশি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে। শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি, যা টানা ১০ বছর ধরে প্রথম অবস্থানে রয়েছে।

#হাবিপ্রবি #বিশ্ববিদ্যালয়র‍্যাংকিং

চেকপোস্ট

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

বিশ্ব র‍্যাংকিংয়ে জায়গা হারাল হাবিপ্রবি

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৬’-এর তালিকায় এবারও জায়গা হয়নি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি)।

গত ২৩ এপ্রিল প্রকাশিত এই র‍্যাংকিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ১৯টি সরাসরি র‍্যাংকিংয়ে এবং ৯টি রয়েছে ‘রিপোর্টার’ ক্যাটাগরিতে।

তালিকার শীর্ষে যৌথভাবে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এরপর রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের আরও কয়েকটি শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।

একই সময়ে যাত্রা শুরু করা মাভাবিপ্রবি, যবিপ্রবি ও নোবিপ্রবির মতো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো তালিকায় জায়গা পেলেও হাবিপ্রবির অনুপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে হতাশার জন্ম দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, টাইমস হায়ার এডুকেশনের এই র‍্যাংকিং শিক্ষার মান, গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা, ইন্ডাস্ট্রি কানেকশন এবং একাডেমিক পরিবেশসহ বিভিন্ন সূচকের ওপর ভিত্তি করে তৈরি করা হয়।

এবারের র‍্যাংকিংয়ে বিশ্বের ১১৫টি দেশের দুই হাজারের বেশি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে। শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি, যা টানা ১০ বছর ধরে প্রথম অবস্থানে রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত