নফল ইবাদতের মধ্যে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি নামাজ হলো সালাতুত তাসবিহ। হাদিসে এ নামাজের গুরুত্ব এতটাই বেশি যে মহানবী হজরত মুহাম্মদ (সা.) তাঁর চাচা হজরত আব্বাস (রা.)-কে জীবনে অন্তত একবার হলেও এ নামাজ আদায়ের পরামর্শ দিয়েছেন।
ইসলামি শরিয়ত অনুযায়ী, সালাতুত তাসবিহ এমন একটি বিশেষ নফল নামাজ যার মাধ্যমে বান্দার অতীত ও ভবিষ্যতের ছোট-বড়, জানা-অজানা এবং ইচ্ছাকৃত-অনিচ্ছাকৃত গুনাহ ক্ষমা হওয়ার সুসংবাদ এসেছে।
এই নামাজে বারবার যে তাসবিহটি পড়তে হয় তা হলো—
سُبْحَانَ اللّٰهِ وَالْحَمْدُ لِلّٰهِ وَلَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرُ
উচ্চারণ: সুবহানাল্লাহি, ওয়াল হামদু লিল্লাহি, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার।
অর্থ: আল্লাহ পবিত্র, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ।
হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) তাঁর চাচা আব্বাস (রা.)-কে বলেন, যদি সম্ভব হয় প্রতিদিন একবার, না হলে প্রতি শুক্রবার, প্রতি মাসে, প্রতি বছর অথবা অন্তত জীবনে একবার সালাতুত তাসবিহ আদায় করতে। (সুনানে আবু দাউদ: ১২৯৯)
সালাতুত তাসবিহের নিয়ম
সালাতুত তাসবিহ চার রাকাতের নামাজ। প্রতি রাকাতে সুরা ফাতিহার সঙ্গে অন্য একটি সুরা মিলিয়ে পড়তে হয়। তবে এ নামাজের বিশেষ বৈশিষ্ট্য হলো প্রতি রাকাতে ৭৫ বার এবং চার রাকাতে মোট ৩০০ বার নির্ধারিত তাসবিহ পাঠ করা।
প্রতি রাকাত
কিরাত শেষে ১৫ বার
রুকুতে ১০ বার
রুকু থেকে উঠে ১০ বার
প্রথম সিজদায় ১০ বার
দুই সিজদার মাঝে ১০ বার
দ্বিতীয় সিজদায় ১০ বার
দ্বিতীয় সিজদা শেষে ১০ বার
মোট ৭৫ বার তাসবিহ পাঠ করতে হয়।
ইসলামি স্কলারদের মতে, এ নামাজ আদায়ের সময় তাসবিহ গণনায় সতর্ক থাকা উচিত। মনোযোগ ও খুশুখুজুর সঙ্গে আদায় করলে এ ইবাদতের বিশেষ ফজিলত লাভ করা যায়।

সোমবার, ০৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬