সোমবার, ১৫ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

মোটরসাইকেল প্রায় ৫০ লাখ

বিআরটিএর হিসাবে দেশে মোটরসাইকেল কত? জানালেন সেতুমন্ত্রী

ছবি : সংগৃহীত

দেশে বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ তথ্য জানান।

সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিআরটিএ ইনফরমেশন সিস্টেম অনুযায়ী দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা এই পর্যায়ে পৌঁছেছে। সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের উত্তরে তিনি এসব তথ্য উপস্থাপন করেন।

তিনি আরও জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেল নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

অবৈধ মোটরসাইকেল বৈধ করার বিষয়ে মন্ত্রী বলেন, যেসব মালিক এখনো নিবন্ধন নেননি, তারা প্রয়োজনীয় কাগজপত্রসহ বিআরটিএতে আবেদন করলে নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন দেওয়া হবে।

#বিআরটিএ #সড়ক_পরিবহন #মোটরসাইকেল_বাংলাদেশ

চেকপোস্ট

সোমবার, ১৫ জুন ২০২৬

বিআরটিএর হিসাবে দেশে মোটরসাইকেল কত? জানালেন সেতুমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

দেশে বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সোমবার (১৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ তথ্য জানান।

সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিআরটিএ ইনফরমেশন সিস্টেম অনুযায়ী দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা এই পর্যায়ে পৌঁছেছে। সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের উত্তরে তিনি এসব তথ্য উপস্থাপন করেন।

তিনি আরও জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেল নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

অবৈধ মোটরসাইকেল বৈধ করার বিষয়ে মন্ত্রী বলেন, যেসব মালিক এখনো নিবন্ধন নেননি, তারা প্রয়োজনীয় কাগজপত্রসহ বিআরটিএতে আবেদন করলে নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন দেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত