রোববার, ১৪ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

স্বাস্থ্য

ইনজুরি চিকিৎসায় বিশেষ উদ্যোগ

খেলোয়াড়দের জন্য ফ্রি মেডিকেল কনসালটেশন দেবে মাইকেয়ার হেলথ

ছবি : সংগৃহীত

ফিফা বিশ্বকাপকে সামনে রেখে দেশের সকল খেলোয়াড় ও অ্যাথলেটদের জন্য বিনামূল্যে মেডিকেল কনসালটেশন সেবা চালুর ঘোষণা দিয়েছে রাজধানীর শ্যামলীর মাইকেয়ার হেলথ অ্যান্ড রিসার্চ সেন্টার। এ উদ্যোগের অংশ হিসেবে গঠন করা হয়েছে ‘সমন্বিত স্পোর্টস মেডিসিন বোর্ড’।

রোববার (১৪ জুন) প্রতিষ্ঠানটির অর্থোপেডিক্স ও স্পোর্টস সার্জারির চিফ কনসালটেন্ট ডা. শেখ মো. আব্দুল্লাহ আল রাফি এ তথ্য জানান।

তিনি বলেন, খেলাধুলার সময় ইনজুরি, হাঁটু ব্যথা, লিগামেন্ট সমস্যা, মাংসপেশির ব্যথা ও পারফরম্যান্স-সংক্রান্ত সমস্যায় ভোগা খেলোয়াড়দের জন্য এই সেবা চালু করা হয়েছে। স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ, অর্থোপেডিক সার্জন এবং ফিজিওথেরাপিস্টদের সমন্বয়ে গঠিত বোর্ড থেকে সমন্বিত পরামর্শ দেওয়া হবে।

তিনি আরও জানান, খেলোয়াড়দের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কনসালটেশনের পাশাপাশি স্পোর্টস ইনজুরি ও সার্জারিতে ৫০ শতাংশ ছাড়, বিশেষজ্ঞদের যৌথ চিকিৎসা পরামর্শ এবং পেশাদার অ্যাথলেটদের জন্য আলাদা মূল্যায়ন সুবিধা রাখা হয়েছে।

এই ফ্রি ক্যাম্পে অংশ নিতে আগাম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। পাশাপাশি সেবা গ্রহণের সময় ক্লাব আইডি বা ফেডারেশন আইডি কার্ড সঙ্গে আনতে হবে বলেও জানান তিনি।

#ফিফা_বিশ্বকাপ #স্পোর্টস_মেডিসিন #ফ্রি_কনসালটেশন

চেকপোস্ট

রোববার, ১৪ জুন ২০২৬

খেলোয়াড়দের জন্য ফ্রি মেডিকেল কনসালটেশন দেবে মাইকেয়ার হেলথ

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

ফিফা বিশ্বকাপকে সামনে রেখে দেশের সকল খেলোয়াড় ও অ্যাথলেটদের জন্য বিনামূল্যে মেডিকেল কনসালটেশন সেবা চালুর ঘোষণা দিয়েছে রাজধানীর শ্যামলীর মাইকেয়ার হেলথ অ্যান্ড রিসার্চ সেন্টার। এ উদ্যোগের অংশ হিসেবে গঠন করা হয়েছে ‘সমন্বিত স্পোর্টস মেডিসিন বোর্ড’।

রোববার (১৪ জুন) প্রতিষ্ঠানটির অর্থোপেডিক্স ও স্পোর্টস সার্জারির চিফ কনসালটেন্ট ডা. শেখ মো. আব্দুল্লাহ আল রাফি এ তথ্য জানান।

তিনি বলেন, খেলাধুলার সময় ইনজুরি, হাঁটু ব্যথা, লিগামেন্ট সমস্যা, মাংসপেশির ব্যথা ও পারফরম্যান্স-সংক্রান্ত সমস্যায় ভোগা খেলোয়াড়দের জন্য এই সেবা চালু করা হয়েছে। স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ, অর্থোপেডিক সার্জন এবং ফিজিওথেরাপিস্টদের সমন্বয়ে গঠিত বোর্ড থেকে সমন্বিত পরামর্শ দেওয়া হবে।

তিনি আরও জানান, খেলোয়াড়দের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কনসালটেশনের পাশাপাশি স্পোর্টস ইনজুরি ও সার্জারিতে ৫০ শতাংশ ছাড়, বিশেষজ্ঞদের যৌথ চিকিৎসা পরামর্শ এবং পেশাদার অ্যাথলেটদের জন্য আলাদা মূল্যায়ন সুবিধা রাখা হয়েছে।

এই ফ্রি ক্যাম্পে অংশ নিতে আগাম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। পাশাপাশি সেবা গ্রহণের সময় ক্লাব আইডি বা ফেডারেশন আইডি কার্ড সঙ্গে আনতে হবে বলেও জানান তিনি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত