সোমবার, ১৫ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

মৃত্যুর কারণ নিয়ে শুরু হয়েছে তদন্ত

কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগাল। ছবি : সংগৃহীত

বিনোদন জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’ খ্যাত ছোটপর্দার অভিনেত্রী সঞ্চিতা উগাল (৩০)-এর রহস্যজনক মৃত্যুতে ভক্ত ও সহকর্মীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের নালাসোপারা এলাকায় নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় সঞ্চিতা বাসায় একাই ছিলেন। তিনি বাবা-মা ও বোনের সঙ্গে ওই বাসায় বসবাস করতেন। ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

অভিনয় জীবনে সঞ্চিতা উগাল ছোটপর্দা থেকে ওটিটি ও বড় পর্দায় নিজের অবস্থান শক্ত করছিলেন। ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকে দিয়া ট্যান্ডন চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান। এছাড়া ‘ওয়াগলে কি দুনিয়া’ এবং ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিরিয়ালেও তিনি অভিনয় করেছেন।

সাম্প্রতিক সময়ে মনোজ বাজপেয়ীর ‘সাইলেন্স ২’ এবং ভিকি কৌশলের ‘ছাওয়া’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে।

মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হাসিখুশি অবস্থায় একটি রিল ভিডিও শেয়ার করতে দেখা গেছে, যা ভক্তদের আরও বিস্মিত করেছে।

এ ঘটনায় শোকের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা প্রতিক্রিয়া। পুলিশ বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে।

#বিনোদনসংবাদ #বলিউড #সঞ্চিতাউগাল

চেকপোস্ট

সোমবার, ১৫ জুন ২০২৬

কুমকুম ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সঞ্চিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

বিনোদন জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’ খ্যাত ছোটপর্দার অভিনেত্রী সঞ্চিতা উগাল (৩০)-এর রহস্যজনক মৃত্যুতে ভক্ত ও সহকর্মীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের নালাসোপারা এলাকায় নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় সঞ্চিতা বাসায় একাই ছিলেন। তিনি বাবা-মা ও বোনের সঙ্গে ওই বাসায় বসবাস করতেন। ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

অভিনয় জীবনে সঞ্চিতা উগাল ছোটপর্দা থেকে ওটিটি ও বড় পর্দায় নিজের অবস্থান শক্ত করছিলেন। ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকে দিয়া ট্যান্ডন চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান। এছাড়া ‘ওয়াগলে কি দুনিয়া’ এবং ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিরিয়ালেও তিনি অভিনয় করেছেন।

সাম্প্রতিক সময়ে মনোজ বাজপেয়ীর ‘সাইলেন্স ২’ এবং ভিকি কৌশলের ‘ছাওয়া’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে।

মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হাসিখুশি অবস্থায় একটি রিল ভিডিও শেয়ার করতে দেখা গেছে, যা ভক্তদের আরও বিস্মিত করেছে।

এ ঘটনায় শোকের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা প্রতিক্রিয়া। পুলিশ বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত