রোববার, ১৪ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

নীরব দুই তারকা, উত্তাল সোশ্যাল মিডিয়া

ক্রিকেটার-অভিনেত্রীর গোপন প্রেম গুঞ্জন, নেটপাড়ায় তোলপাড়

অভিনেত্রী মাহিরা শর্মা ও ক্রিকেটার অভিষেক শর্মা। ছবি : সংগৃহীত

বিনোদন ও ক্রীড়া জগতের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনায় এসেছে ভারতীয় ক্রিকেটার অভিষেক শর্মা ও অভিনেত্রী মাহিরা শর্মার নাম। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ‘সাজগোজ ও মিল থাকা অ্যাকসেসরিজ’ ঘিরে তাদের গোপন প্রেমের গুঞ্জন এখন তুঙ্গে।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দারুণ পারফর্ম করা অলরাউন্ডার অভিষেক শর্মা এবং বিগ বস খ্যাত অভিনেত্রী মাহিরা শর্মা নাকি গোপনে সম্পর্কে রয়েছেন। যদিও দুইজনের কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

গুঞ্জনের সূত্রপাত মূলত মাহিরার ইনস্টাগ্রাম পোস্ট থেকে। কালো ট্যাঙ্ক টপ ও জিন্স পরা একটি ছবিতে তার হাতে দেখা যায় একটি প্লাস সাইন (যোগ চিহ্ন) ডিজাইনের কালো ব্রেসলেট, যা মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের।

এর কিছু সময় পরই অভিষেক শর্মা সমুদ্রসৈকত থেকে কিছু ছবি পোস্ট করেন, যেখানে তার হাতেও একই ধরনের ব্রেসলেট দেখা যায়। এমনকি আইপিএলের কয়েকটি ম্যাচেও তাকে এটি পরতে দেখা গেছে বলে দাবি ভক্তদের।

এই ‘ম্যাচিং অ্যাকসেসরি’ ঘিরেই শুরু হয়েছে নতুন প্রেমের জল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এটিকে কাকতালীয় না বলে ইঙ্গিতপূর্ণ সম্পর্ক হিসেবে দেখছেন।

তবে অভিষেক শর্মা কিংবা মাহিরা শর্মা কেউই এখন পর্যন্ত এই গুঞ্জন নিয়ে কোনো মন্তব্য করেননি। তবুও ভক্তদের মধ্যে এই নতুন ‘সমীকরণ’ নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও আগ্রহ।

#ক্রিকেট_গসিপ #অভিষেক_শর্মা #মাহিরা_শর্মা

চেকপোস্ট

রোববার, ১৪ জুন ২০২৬

ক্রিকেটার-অভিনেত্রীর গোপন প্রেম গুঞ্জন, নেটপাড়ায় তোলপাড়

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

বিনোদন ও ক্রীড়া জগতের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনায় এসেছে ভারতীয় ক্রিকেটার অভিষেক শর্মা ও অভিনেত্রী মাহিরা শর্মার নাম। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ‘সাজগোজ ও মিল থাকা অ্যাকসেসরিজ’ ঘিরে তাদের গোপন প্রেমের গুঞ্জন এখন তুঙ্গে।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দারুণ পারফর্ম করা অলরাউন্ডার অভিষেক শর্মা এবং বিগ বস খ্যাত অভিনেত্রী মাহিরা শর্মা নাকি গোপনে সম্পর্কে রয়েছেন। যদিও দুইজনের কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

গুঞ্জনের সূত্রপাত মূলত মাহিরার ইনস্টাগ্রাম পোস্ট থেকে। কালো ট্যাঙ্ক টপ ও জিন্স পরা একটি ছবিতে তার হাতে দেখা যায় একটি প্লাস সাইন (যোগ চিহ্ন) ডিজাইনের কালো ব্রেসলেট, যা মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের।

এর কিছু সময় পরই অভিষেক শর্মা সমুদ্রসৈকত থেকে কিছু ছবি পোস্ট করেন, যেখানে তার হাতেও একই ধরনের ব্রেসলেট দেখা যায়। এমনকি আইপিএলের কয়েকটি ম্যাচেও তাকে এটি পরতে দেখা গেছে বলে দাবি ভক্তদের।

এই ‘ম্যাচিং অ্যাকসেসরি’ ঘিরেই শুরু হয়েছে নতুন প্রেমের জল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এটিকে কাকতালীয় না বলে ইঙ্গিতপূর্ণ সম্পর্ক হিসেবে দেখছেন।

তবে অভিষেক শর্মা কিংবা মাহিরা শর্মা কেউই এখন পর্যন্ত এই গুঞ্জন নিয়ে কোনো মন্তব্য করেননি। তবুও ভক্তদের মধ্যে এই নতুন ‘সমীকরণ’ নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও আগ্রহ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত