শনিবার, ০২ মে ২০২৬
চেকপোস্ট
সিলেটে দুলাভাই স্লোগানে হাস্যরসে জনসভা, তাক লাগালেন তারেক রহমান

স্লোগানে থেমে গেল বক্তব্য, হাসিতে ভরল জনসভা

সিলেটে দুলাভাই স্লোগানে হাস্যরসে জনসভা, তাক লাগালেন তারেক রহমান

সিলেট সদর উপজেলা এর কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদী খনন কর্মসূচি শেষে অনুষ্ঠিত জনসভায় ব্যতিক্রমী এক হাস্যরসের ঘটনা ঘটেছে।শনিবার (২ মে) জনসভায় বক্তব্য দিচ্ছিলেন তারেক রহমান। এ সময় একদল যুবক মঞ্চের সামনে থেকে দুলাভাই দুলাভাই স্লোগান দিতে শুরু করেন। মুহূর্তেই পুরো সভাস্থলে হাসির পরিবেশ তৈরি হয়।স্লোগান দীর্ঘ সময় চলতে থাকায় প্রধানমন্ত্রী হাস্যরস করে বলেন, দুলাভাইকে কথা বলতে না দিলে দুলাভাই যাবে গিয়া, যাই আমি? যাবো? তার এই মন্তব্যে উপস্থিত জনতা হাসিতে ফেটে পড়ে।তিনি আরও বলেন, আমি কথা বলি, শ্বশুরবাড়ির লোকজনকে শুনতে হবে। তার এই বক্তব্যে জনসভায় আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।এর আগে তিনি কোদাল হাতে বাসিয়া নদী খনন কার্যক্রমে অংশ নেন। পরে নদীর পাড়ে অনুষ্ঠিত সমাবেশে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।তিনি জানান, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খননের উদ্যোগ নিয়েছিলেন, যা পরবর্তীতে বন্ধ হয়ে যায়। পুনরায় খননের ফলে প্রায় ৮০ হাজার কৃষক সরাসরি এবং দেড় লাখ কৃষক পরোক্ষভাবে উপকৃত হবেন।প্রকল্পের আওতায় প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ বাসিয়া নদীর ২৩ কিলোমিটার খননে ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ কোটি টাকা। এতে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর খাল খনন শুরু হওয়ায় এলাকায় আনন্দ ও আশার পরিবেশ তৈরি হয়েছে।

সিলেটে দুলাভাই স্লোগানে হাস্যরসে জনসভা, তাক লাগালেন তারেক রহমান

স্লোগানে থেমে গেল বক্তব্য, হাসিতে ভরল জনসভা / সিলেটে দুলাভাই স্লোগানে হাস্যরসে জনসভা, তাক লাগালেন তারেক রহমান

সিলেট সদর উপজেলা এর কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদী খনন কর্মসূচি শেষে অনুষ্ঠিত জনসভায় ব্যতিক্রমী এক হাস্যরসের ঘটনা ঘটেছে।শনিবার (২ মে) জনসভায় বক্তব্য দিচ্ছিলেন তারেক রহমান। এ সময় একদল যুবক মঞ্চের সামনে থেকে দুলাভাই দুলাভাই স্লোগান দিতে শুরু করেন। মুহূর্তেই পুরো সভাস্থলে হাসির পরিবেশ তৈরি হয়।স্লোগান দীর্ঘ সময় চলতে থাকায় প্রধানমন্ত্রী হাস্যরস করে বলেন, দুলাভাইকে কথা বলতে না দিলে দুলাভাই যাবে গিয়া, যাই আমি? যাবো? তার এই মন্তব্যে উপস্থিত জনতা হাসিতে ফেটে পড়ে।তিনি আরও বলেন, আমি কথা বলি, শ্বশুরবাড়ির লোকজনকে শুনতে হবে। তার এই বক্তব্যে জনসভায় আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।এর আগে তিনি কোদাল হাতে বাসিয়া নদী খনন কার্যক্রমে অংশ নেন। পরে নদীর পাড়ে অনুষ্ঠিত সমাবেশে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।তিনি জানান, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খননের উদ্যোগ নিয়েছিলেন, যা পরবর্তীতে বন্ধ হয়ে যায়। পুনরায় খননের ফলে প্রায় ৮০ হাজার কৃষক সরাসরি এবং দেড় লাখ কৃষক পরোক্ষভাবে উপকৃত হবেন।প্রকল্পের আওতায় প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ বাসিয়া নদীর ২৩ কিলোমিটার খননে ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ কোটি টাকা। এতে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর খাল খনন শুরু হওয়ায় এলাকায় আনন্দ ও আশার পরিবেশ তৈরি হয়েছে।

সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই

তিন দফা জানাজা হবে রবিবার / সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই

ময়মনসিংহের ফুলবাড়িয়ার ছয়বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য (এমপি) ও প্রাক্তন এমএনএ অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।শনিবার (২ মে) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রাক্তন গণপরিষদ সদস্য, জাতীয় সংসদ সদস্য এবং ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি এলাকার শিক্ষা, যোগাযোগ ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে স্থানীয়ভাবে তাকে স্মরণ করা হচ্ছে। মরহুমের জানাজার নামাজ রবিবার (৩ মে) তিন দফায় অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা সকাল ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে, দ্বিতীয় জানাজা দুপুর ৩টায় ফুলবাড়িয়া সরকারি হাইস্কুল মাঠে এবং তৃতীয় জানাজা বিকেল ৫টায় তার প্রতিষ্ঠিত এতিমখানা মাঠে অনুষ্ঠিত হবে।

লাখাই কালাউক বাজার সমিতির নির্বাচনে সভাপতি জিতু, সম্পাদক ইমরান

শান্তিপূর্ণ ভোটে নতুন কমিটি গঠন / লাখাই কালাউক বাজার সমিতির নির্বাচনে সভাপতি জিতু, সম্পাদক ইমরান

লাখাই উপজেলা এর কালাউক বাজার ব্যবসায়ী ও মালিক কল্যাণ সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে হাজী জিতু মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে ইমরান আহমেদ নির্বাচিত হয়েছেন।শনিবার (২ মে) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কালাউক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মোট ৩৫৪ জন ভোটারের মধ্যে ৩৩২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে হাজী জিতু মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে ইমরান আহমেদ ১৮৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীমা আহমেদ পান ১৪২ ভোট।সাংগঠনিক সম্পাদক পদে মাহমুদুল হক ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রানা আহমেদ ২৫৮ ভোট পেয়ে জয়লাভ করেন এবং অর্থ সম্পাদক পদে তফসির মিয়া ২১৮ ভোট পেয়ে নির্বাচিত হন।এ নির্বাচনে বাতিল ভোটের সংখ্যা ছিল ২৬টি।নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনের সদস্যরা এবং প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব। ভোটগ্রহণে সহায়তা করেন শিক্ষক ও পোলিং কর্মকর্তারা।নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় লাখাই থানা পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম জানান, নির্বাচনটি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।

শেষ ম্যাচে হেরে সিরিজ হারাল বাংলাদেশ

৬ উইকেটের জয় কিউইদের / শেষ ম্যাচে হেরে সিরিজ হারাল বাংলাদেশ

বৃষ্টিবিঘ্নিত শেষ ম্যাচে হেরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ৬ উইকেটের সহজ জয়ে সিরিজে সমতা ফেরায় সফরকারী নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল।মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৯০ বলে ১০৩ রানের লক্ষ্য তাড়া করে ২০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।এর আগে সিরিজের প্রথম ম্যাচে জয় পায় বাংলাদেশ, আর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ফলে সিরিজের ফল দাঁড়ায় ১-১।টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপের মুখে পড়ে বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান ১৬ রান করে ভালো সূচনা দিলেও দ্রুত উইকেট হারাতে থাকে দল।অন্য ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন ফিরে যান দ্রুতই। অধিনায়ক লিটন দাস ২৩ রান করে আউট হন।দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন তাওহীদ হৃদয়। তবে ৮ জন ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হন। বৃষ্টির কারণে ম্যাচে ওভার কমলেও বড় স্কোর গড়তে পারেনি বাংলাদেশ।লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম মাত্র ১৯ রানে ৩ উইকেট নিয়ে দারুণ শুরু করেন।তবে পরে বেভন কনওয়ে-এর ৩১ বলে ৬১ রানের ঝড়ো ইনিংসে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কিউইরা। শেষ পর্যন্ত ৪০ বলে ৭০ রানের জুটি গড়ে সহজেই জয় নিশ্চিত করে সফরকারীরা। এই জয়ে সিরিজে ১-১ সমতা করে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল।

প্রথম দিনেই বাজিমাত ‘রাজা শিবাজি’

প্রথম দিনেই বাজিমাত ‘রাজা শিবাজি’

বড় পর্দায় মুক্তি পেয়েছে তারকাবহুল ঐতিহাসিক ড্রামা সিনেমা রাজা শিবাজি। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছে সিনেমাটি। ভারতজুড়ে প্রথম দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১১ দশমিক ৩৫ কোটি রুপি।ট্রেড অ্যানালিস্ট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, হিন্দি ও মারাঠি—দুই ভাষায় মুক্তি পাওয়া এই সিনেমার সবচেয়ে বেশি আয় এসেছে মারাঠি সংস্করণ থেকে। প্রথম দিনে মারাঠি ভার্সন থেকে আয় হয়েছে ৮ কোটি রুপি, আর হিন্দি ভার্সন থেকে আয় হয়েছে ৩ দশমিক ৩৫ কোটি রুপি।মুক্তির দিনে পুরো ভারতজুড়ে সিনেমাটির জন্য মোট ৬ হাজার শো অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১৯০০টি মারাঠি শোতে দর্শক উপস্থিতির হার ছিল ৬৮ শতাংশ, যা তুলনামূলকভাবে বেশ শক্তিশালী সাড়া তৈরি করেছে। অন্যদিকে, ৪২০০টি হিন্দি শোতে দর্শক উপস্থিতি ছিল ১৬ শতাংশ।জিও স্টুডিওস ও মুম্বাই ফিল্ম কোম্পানির প্রযোজনায় নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন একঝাঁক তারকা। এর মধ্যে রয়েছেন রিতেশ দেশমুখ, সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, বিদ্যা বালান, মহেশ মাঞ্জরেকর এবং ফারদিন খান। এছাড়া বিশেষ চরিত্রে দেখা গেছে সালমান খান-কেও। এদিকে একই দিনে মুক্তি পাওয়া সিনেমা ‘এক দিন’কে বড় ব্যবধানে পিছনে ফেলেছে ‘রাজা শিবাজি’। অন্যদিকে আমির খানের সাম্প্রতিক সিনেমা সিতারে জামিন পার-এর প্রথম দিনের আয় ১০ দশমিক ৭ কোটি রুপি, তাকেও ছাড়িয়ে গেছে এই ঐতিহাসিক ড্রামাটি।

অনলাইন জরিপ
২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পিএম
সরকার ও বিরোধী দলকে জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে একসঙ্গে কাজ করা উচিত বলে মনে করেন অধ্যাপক ড. দিলারা চৌধুরী। আপনিও কি তা-ই মনে করেন?

সরকার ও বিরোধী দলকে জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে একসঙ্গে কাজ করা উচিত বলে মনে করেন অধ্যাপক ড. দিলারা চৌধুরী। আপনিও কি তা-ই মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন

সম্পাদকীয়

কোন পোস্ট নেই !

সাক্ষাৎকার

কোন পোস্ট নেই !

ইতিহাস-ঐতিহ্য

কোন পোস্ট নেই !