শনিবার, ০২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন

খেলাধুলায় মেধা বিকাশে জোর দিলেন শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (২ মে) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা চাই সারা বছর আমাদের ছেলে-মেয়েরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় যুক্ত থাকবে। এতে তাদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি দক্ষ ও সৃজনশীল জাতি হিসেবে গড়ে উঠবে।

তিনি আরও বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের প্রতিনিধিত্ব করতে পারে।

অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, অতীতে সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে তরুণদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময়ে। সেই ধারাবাহিকতায় নতুনভাবে তরুণদের জন্য বিভিন্ন আয়োজন চলছে বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় তিনি বর্তমান রাজনৈতিক নেতৃত্বের উদ্যোগের কথাও তুলে ধরেন এবং তরুণদের জন্য খেলাধুলা ও শিক্ষাকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম হান্নান, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, খেলোয়াড় ও দলীয় নেতাকর্মীরা।

#নতুন_কুঁড়ি_স্পোর্টস #চাঁদপুর_খেলাধুলা #শিক্ষা_ও_খেলাধুলা

চেকপোস্ট

শনিবার, ০২ মে ২০২৬

খেলাধুলায় মেধা বিকাশে জোর দিলেন শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (২ মে) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা চাই সারা বছর আমাদের ছেলে-মেয়েরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় যুক্ত থাকবে। এতে তাদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটবে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি দক্ষ ও সৃজনশীল জাতি হিসেবে গড়ে উঠবে।

তিনি আরও বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের প্রতিনিধিত্ব করতে পারে।

অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, অতীতে সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে তরুণদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময়ে। সেই ধারাবাহিকতায় নতুনভাবে তরুণদের জন্য বিভিন্ন আয়োজন চলছে বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় তিনি বর্তমান রাজনৈতিক নেতৃত্বের উদ্যোগের কথাও তুলে ধরেন এবং তরুণদের জন্য খেলাধুলা ও শিক্ষাকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম হান্নান, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, খেলোয়াড় ও দলীয় নেতাকর্মীরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত