পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১০৪টি ফ্লাইটে মোট ৪১ হাজার ৬২৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
শনিবার (২ মে) রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৩৭ হাজার ৫৫৮ জন।
হজ ফ্লাইট পরিচালনায় এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪৯টি, সৌদি এয়ারলাইন্স ৩৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে চলতি বছরের হজ কার্যক্রমের উদ্বোধন করেন। আগামী ৩১ মে পর্যন্ত হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে।
এদিকে, এখন পর্যন্ত সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পবিত্র হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা ৩০ জুন পর্যন্ত চলবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬