শনিবার, ০২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

সেবা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সততার আহ্বান

সব থানা দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সারা দেশের সব থানাকে দালালমুক্ত করার কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২ মে) দুপুরে রাজধানীর রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন।

পরিদর্শনের সময় মন্ত্রী থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা ও সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। তিনি ওসি, ডিউটি অফিসারসহ দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, থানাগুলোকে সম্পূর্ণভাবে দালালমুক্ত করতে হবে এবং সাধারণ মানুষের জন্য সেবাকে আরও সহজ ও স্বচ্ছ করতে হবে।

তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের অনিয়ম, দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

সরকারের লক্ষ্য হলো জনগণের আস্থা বৃদ্ধি করা এবং থানার সেবাকে হয়রানিমুক্ত ও জবাবদিহিমূলক করা—এমন মন্তব্যও করেন তিনি।

#স্বরাষ্ট্রমন্ত্রী #থানা_সংস্কার #স্বরাষ্ট্রমন্ত্রী #দুর্নীতি_বিরোধী_অভিযান

চেকপোস্ট

শনিবার, ০২ মে ২০২৬

সব থানা দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

রাজধানী ঢাকাসহ সারা দেশের সব থানাকে দালালমুক্ত করার কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২ মে) দুপুরে রাজধানীর রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন।

পরিদর্শনের সময় মন্ত্রী থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা ও সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। তিনি ওসি, ডিউটি অফিসারসহ দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, থানাগুলোকে সম্পূর্ণভাবে দালালমুক্ত করতে হবে এবং সাধারণ মানুষের জন্য সেবাকে আরও সহজ ও স্বচ্ছ করতে হবে।

তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের অনিয়ম, দায়িত্বে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

সরকারের লক্ষ্য হলো জনগণের আস্থা বৃদ্ধি করা এবং থানার সেবাকে হয়রানিমুক্ত ও জবাবদিহিমূলক করা—এমন মন্তব্যও করেন তিনি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত