শনিবার, ০২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

প্রথম দিনেই বাজিমাত ‘রাজা শিবাজি’

প্রথম দিনেই বাজিমাত ‘রাজা শিবাজি’
ছবি: সংগৃহীত

বড় পর্দায় মুক্তি পেয়েছে তারকাবহুল ঐতিহাসিক ড্রামা সিনেমা রাজা শিবাজি। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছে সিনেমাটি। ভারতজুড়ে প্রথম দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১১ দশমিক ৩৫ কোটি রুপি।

ট্রেড অ্যানালিস্ট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, হিন্দি ও মারাঠি—দুই ভাষায় মুক্তি পাওয়া এই সিনেমার সবচেয়ে বেশি আয় এসেছে মারাঠি সংস্করণ থেকে। প্রথম দিনে মারাঠি ভার্সন থেকে আয় হয়েছে ৮ কোটি রুপি, আর হিন্দি ভার্সন থেকে আয় হয়েছে ৩ দশমিক ৩৫ কোটি রুপি।

মুক্তির দিনে পুরো ভারতজুড়ে সিনেমাটির জন্য মোট ৬ হাজার শো অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১৯০০টি মারাঠি শোতে দর্শক উপস্থিতির হার ছিল ৬৮ শতাংশ, যা তুলনামূলকভাবে বেশ শক্তিশালী সাড়া তৈরি করেছে। অন্যদিকে, ৪২০০টি হিন্দি শোতে দর্শক উপস্থিতি ছিল ১৬ শতাংশ।

জিও স্টুডিওস ও মুম্বাই ফিল্ম কোম্পানির প্রযোজনায় নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন একঝাঁক তারকা। এর মধ্যে রয়েছেন রিতেশ দেশমুখ, সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, বিদ্যা বালান, মহেশ মাঞ্জরেকর এবং ফারদিন খান। এছাড়া বিশেষ চরিত্রে দেখা গেছে সালমান খান-কেও।

এদিকে একই দিনে মুক্তি পাওয়া সিনেমা ‘এক দিন’কে বড় ব্যবধানে পিছনে ফেলেছে ‘রাজা শিবাজি’। অন্যদিকে আমির খানের সাম্প্রতিক সিনেমা সিতারে জামিন পার-এর প্রথম দিনের আয় ১০ দশমিক ৭ কোটি রুপি, তাকেও ছাড়িয়ে গেছে এই ঐতিহাসিক ড্রামাটি।

#রাজা_শিবাজি #বক্সঅফিস_খবর #বলিউড_সিনেমা

চেকপোস্ট

শনিবার, ০২ মে ২০২৬

প্রথম দিনেই বাজিমাত ‘রাজা শিবাজি’

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

বড় পর্দায় মুক্তি পেয়েছে তারকাবহুল ঐতিহাসিক ড্রামা সিনেমা রাজা শিবাজি। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছে সিনেমাটি। ভারতজুড়ে প্রথম দিনে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১১ দশমিক ৩৫ কোটি রুপি।

ট্রেড অ্যানালিস্ট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, হিন্দি ও মারাঠি—দুই ভাষায় মুক্তি পাওয়া এই সিনেমার সবচেয়ে বেশি আয় এসেছে মারাঠি সংস্করণ থেকে। প্রথম দিনে মারাঠি ভার্সন থেকে আয় হয়েছে ৮ কোটি রুপি, আর হিন্দি ভার্সন থেকে আয় হয়েছে ৩ দশমিক ৩৫ কোটি রুপি।

মুক্তির দিনে পুরো ভারতজুড়ে সিনেমাটির জন্য মোট ৬ হাজার শো অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১৯০০টি মারাঠি শোতে দর্শক উপস্থিতির হার ছিল ৬৮ শতাংশ, যা তুলনামূলকভাবে বেশ শক্তিশালী সাড়া তৈরি করেছে। অন্যদিকে, ৪২০০টি হিন্দি শোতে দর্শক উপস্থিতি ছিল ১৬ শতাংশ।

জিও স্টুডিওস ও মুম্বাই ফিল্ম কোম্পানির প্রযোজনায় নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন একঝাঁক তারকা। এর মধ্যে রয়েছেন রিতেশ দেশমুখ, সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, বিদ্যা বালান, মহেশ মাঞ্জরেকর এবং ফারদিন খান। এছাড়া বিশেষ চরিত্রে দেখা গেছে সালমান খান-কেও।

এদিকে একই দিনে মুক্তি পাওয়া সিনেমা ‘এক দিন’কে বড় ব্যবধানে পিছনে ফেলেছে ‘রাজা শিবাজি’। অন্যদিকে আমির খানের সাম্প্রতিক সিনেমা সিতারে জামিন পার-এর প্রথম দিনের আয় ১০ দশমিক ৭ কোটি রুপি, তাকেও ছাড়িয়ে গেছে এই ঐতিহাসিক ড্রামাটি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত