জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে দেখতে তার বাসায় গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১ মে) বিকালে তিনি সারজিস আলমের বাসায় যান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন।
সাক্ষাৎকালে জামায়াত আমির সারজিস আলমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সারজিস আলমকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তার মূত্রনালীর সফল অস্ত্রোপচার করা হয়।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬