শনিবার, ০২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

ফুটবলসহ ৮ ইভেন্টে অংশ নিচ্ছে কিশোর-কিশোরীরা

সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন, কিশোরদের ক্রীড়া উৎসব শুরু

ছবি: চেকপোস্ট

সিলেট জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি উদ্বোধন করা হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা। ক্রীড়া হলে পেশা, পরিবারে পাবে ভরসা এই স্লোগানকে সামনে রেখে শুরু হয় এ ক্রীড়া আয়োজন।

শনিবার বিকাল সাড়ে ৩টায় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানটি সারা দেশের ৬৪ জেলায় একযোগে সম্প্রচার করা হয়।

এর অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম এ বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন ক্রীড়াপ্রেমীরা। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সেখানে ছিল ব্যাপক জনসমাগম ও উৎসবমুখর পরিবেশ।

এই প্রতিযোগিতা চলবে ২ মে থেকে ১১ মে পর্যন্ত। ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্টে অংশ নেবে।

ভার্চুয়াল উদ্বোধনের পর সুনামগঞ্জে স্থানীয় পর্যায়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বনিক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার এস এম ইয়াসির আরাফাত এবং মিডিয়া ও ক্রিকেট উপকমিটির সদস্য ছাদিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সিভিল সার্জনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী দিনে ফুটবল বালক বিভাগে সুনামগঞ্জ পৌরসভা দল ১-০ গোলে জগন্নাথপুর উপজেলা দলকে পরাজিত করে জয়ী হয়।

জেলার ১২টি উপজেলা ও একটি পৌরসভায় একযোগে এই ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হচ্ছে বলে জানানো হয়েছে।

Image

#নতুন_কুঁড়ি_স্পোর্টস #সিলেট_খেলা #বাংলাদেশ_ক্রীড়া_উৎসব

চেকপোস্ট

শনিবার, ০২ মে ২০২৬

সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন, কিশোরদের ক্রীড়া উৎসব শুরু

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সিলেট জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি উদ্বোধন করা হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা। ক্রীড়া হলে পেশা, পরিবারে পাবে ভরসা এই স্লোগানকে সামনে রেখে শুরু হয় এ ক্রীড়া আয়োজন।

শনিবার বিকাল সাড়ে ৩টায় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানটি সারা দেশের ৬৪ জেলায় একযোগে সম্প্রচার করা হয়।

এর অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম এ বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন ক্রীড়াপ্রেমীরা। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সেখানে ছিল ব্যাপক জনসমাগম ও উৎসবমুখর পরিবেশ।

এই প্রতিযোগিতা চলবে ২ মে থেকে ১১ মে পর্যন্ত। ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্টে অংশ নেবে।

ভার্চুয়াল উদ্বোধনের পর সুনামগঞ্জে স্থানীয় পর্যায়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বনিক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার এস এম ইয়াসির আরাফাত এবং মিডিয়া ও ক্রিকেট উপকমিটির সদস্য ছাদিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সিভিল সার্জনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী দিনে ফুটবল বালক বিভাগে সুনামগঞ্জ পৌরসভা দল ১-০ গোলে জগন্নাথপুর উপজেলা দলকে পরাজিত করে জয়ী হয়।

জেলার ১২টি উপজেলা ও একটি পৌরসভায় একযোগে এই ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হচ্ছে বলে জানানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত