শনিবার, ০২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

ইসরায়েল-ইউরোপ-যুক্তরাষ্ট্র ঝুঁকিতে

ইরান ইউরোপে পারমাণবিক হামলা চালাতে পারে: ট্রাম্পের সতর্কতা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ইউরোপসহ একাধিক দেশে পারমাণবিক হামলা চালাতে পারে। তিনি জোর দিয়ে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না।

শুক্রবার (১ মে) ফ্লোরিডায় দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, ইরান এই অস্ত্র ইসরায়েল, ইউরোপ এবং শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র-এর বিরুদ্ধে ব্যবহার করতে পারে। তার বক্তব্যের ভিডিও তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ প্রকাশ করেন।

ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের বিমান ও নৌ সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, বি-২ বোমারু বিমানের মাধ্যমে হামলা চালিয়ে তাদের শক্তি ভেঙে দেওয়া হয়েছে এবং বর্তমানে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাও দুর্বল।

এছাড়া তিনি অভিযোগ করেন, ইরানে কার্যকর নেতৃত্বের সংকট রয়েছে, যার কারণে কূটনৈতিক আলোচনায় জটিলতা তৈরি হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিশ্বকে নিরাপদ রাখতে এই পদক্ষেপ নেওয়া জরুরি ছিল। তার ভাষায়, উন্মাদদের হাতে পারমাণবিক অস্ত্র তুলে দেওয়া যায় না এ কারণেই যুক্তরাষ্ট্রকে এই অবস্থানে যেতে হয়েছে।

#ট্রাম্প_প্রশাসন #বিশ্বরাজনীতি #ইরান_সংকট

চেকপোস্ট

শনিবার, ০২ মে ২০২৬

ইরান ইউরোপে পারমাণবিক হামলা চালাতে পারে: ট্রাম্পের সতর্কতা

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ইউরোপসহ একাধিক দেশে পারমাণবিক হামলা চালাতে পারে। তিনি জোর দিয়ে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না।

শুক্রবার (১ মে) ফ্লোরিডায় দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, ইরান এই অস্ত্র ইসরায়েল, ইউরোপ এবং শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র-এর বিরুদ্ধে ব্যবহার করতে পারে। তার বক্তব্যের ভিডিও তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ প্রকাশ করেন।

ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের বিমান ও নৌ সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, বি-২ বোমারু বিমানের মাধ্যমে হামলা চালিয়ে তাদের শক্তি ভেঙে দেওয়া হয়েছে এবং বর্তমানে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাও দুর্বল।

এছাড়া তিনি অভিযোগ করেন, ইরানে কার্যকর নেতৃত্বের সংকট রয়েছে, যার কারণে কূটনৈতিক আলোচনায় জটিলতা তৈরি হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিশ্বকে নিরাপদ রাখতে এই পদক্ষেপ নেওয়া জরুরি ছিল। তার ভাষায়, উন্মাদদের হাতে পারমাণবিক অস্ত্র তুলে দেওয়া যায় না এ কারণেই যুক্তরাষ্ট্রকে এই অবস্থানে যেতে হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত