শনিবার, ০২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

সুপার লিগ ও রেলিগেশন লিগ বাদ

ডিপিএলে নতুন নিয়ম, থাকছে না রেলিগেশন লিগ

ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম শুরু হচ্ছে আগামী সোমবার থেকে। নতুন মৌসুম শুরুর আগে শুক্রবার বিস্তারিত ফরম্যাট ঘোষণা করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবারের আসর শুরু হবে ৪ মে এবং শেষ হবে ১১ জুন। এবার লিগ কাঠামোতে এসেছে বেশ কিছু পরিবর্তন।

আগে ডিপিএলে পয়েন্ট টেবিলের তলানির তিন দল রেলিগেশন লিগে খেলত, সেখান থেকে দুটি দল অবনমিত হতো। তবে এবার সেই রেলিগেশন লিগ ব্যবস্থা বাতিল করা হয়েছে। এর আগেই সুপার লিগও বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

নতুন নিয়ম অনুযায়ী, সরাসরি পয়েন্ট টেবিলের ভিত্তিতেই চূড়ান্ত ফল নির্ধারণ হবে। শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় স্থানে থাকা দল রানার্সআপ হবে। অন্যদিকে টেবিলের নিচের দুই দল অবনমিত হয়ে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে নেমে যাবে।

এবারের আসরে মোট ৬৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ সূচিতে রাখা হয়েছে রিজার্ভ ডে, যাতে আবহাওয়া বা অন্য কারণে খেলা ব্যাহত হলেও নির্ধারিত ফল নিশ্চিত করা যায়।

#বিসিবি #ডিপিএল #ক্রিকেট_বাংলাদেশ

চেকপোস্ট

শনিবার, ০২ মে ২০২৬

ডিপিএলে নতুন নিয়ম, থাকছে না রেলিগেশন লিগ

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম শুরু হচ্ছে আগামী সোমবার থেকে। নতুন মৌসুম শুরুর আগে শুক্রবার বিস্তারিত ফরম্যাট ঘোষণা করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবারের আসর শুরু হবে ৪ মে এবং শেষ হবে ১১ জুন। এবার লিগ কাঠামোতে এসেছে বেশ কিছু পরিবর্তন।

আগে ডিপিএলে পয়েন্ট টেবিলের তলানির তিন দল রেলিগেশন লিগে খেলত, সেখান থেকে দুটি দল অবনমিত হতো। তবে এবার সেই রেলিগেশন লিগ ব্যবস্থা বাতিল করা হয়েছে। এর আগেই সুপার লিগও বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

নতুন নিয়ম অনুযায়ী, সরাসরি পয়েন্ট টেবিলের ভিত্তিতেই চূড়ান্ত ফল নির্ধারণ হবে। শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় স্থানে থাকা দল রানার্সআপ হবে। অন্যদিকে টেবিলের নিচের দুই দল অবনমিত হয়ে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে নেমে যাবে।

এবারের আসরে মোট ৬৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ সূচিতে রাখা হয়েছে রিজার্ভ ডে, যাতে আবহাওয়া বা অন্য কারণে খেলা ব্যাহত হলেও নির্ধারিত ফল নিশ্চিত করা যায়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত