চার্জিং কেবল আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকরণ। তবে অনেকেই লক্ষ্য করেন, কেবল খুব দ্রুত নষ্ট হয়ে যায় বা কাজ করা বন্ধ করে দেয়। বিশেষজ্ঞদের মতে, এর পেছনে রয়েছে কিছু সাধারণ কিন্তু ক্ষতিকর অভ্যাস।
যুক্তরাষ্ট্রের গবেষক মাইকেল পেচ্ট, যিনি ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের একটি ল্যাব পরিচালনা করেন, বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র নিয়ে গবেষণার মাধ্যমে দেখেছেন—চার্জিং কেবল নষ্ট হওয়ার প্রধান কারণ হলো ভুল ব্যবহার।
চার্জিং কেবলের ভেতরে সূক্ষ্ম ধাতব তার থাকে, যা একটি নির্দিষ্ট সংযোগস্থলে প্লাগের সঙ্গে যুক্ত থাকে। এই অংশেই সবচেয়ে বেশি ক্ষতি হয়। বারবার একই জায়গায় বাঁক পড়লে তার দুর্বল হয়ে ধীরে ধীরে ভেঙে যায়।
এসব অভ্যাস কেবলের সংযোগস্থলে অতিরিক্ত চাপ সৃষ্টি করে, যা দ্রুত নষ্ট হওয়ার কারণ হয়।
গবেষণায় দেখা গেছে, সাধারণভাবে কেবল মোড়ানো তেমন বড় সমস্যা নয়। তবে অস্বাভাবিকভাবে শক্ত করে বাঁকালে বা টানলে কেবল ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, সব কেবল একরকম নয়। কম দামের কেবল দ্রুত নষ্ট হয়। তুলনামূলকভাবে ব্রেইডেড বা কাপড় মোড়ানো কেবল বেশি টেকসই এবং দীর্ঘস্থায়ী।
সামান্য যত্ন নিলেই চার্জিং কেবল দীর্ঘদিন ভালোভাবে ব্যবহার করা সম্ভব।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬