শনিবার, ০২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থতা স্বীকার

কৃত্রিম সংকটে’ পাম্পে লাইন, গাফিলতির অভিযোগ মন্ত্রীর

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, ছবি: সংগৃহীত

রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সাম্প্রতিক জ্বালানি সংকটের মূল কারণ তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতি।

তিনি জানান, জ্বালানি সচিবের নির্দেশনা অনেক ক্ষেত্রে ঠিকভাবে বাস্তবায়ন হয়নি। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

মন্ত্রী দাবি করেন, পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন পুরোপুরি স্বাভাবিক ছিল না; এর পেছনে ‘কৃত্রিম’ কারণ থাকতে পারে, এমনকি রাজনৈতিক উদ্দেশ্যও জড়িত থাকতে পারে। তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্তদের সঠিকভাবে কাজ করলে এই সংকট ও ভোগান্তি এড়ানো সম্ভব ছিল।

এ সময় তিনি গবেষণায় বিনিয়োগের অভাব নিয়েও প্রশ্ন তোলেন। গত দুই দশক ধরে বড় বাজেট হলেও গবেষণায় যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি বলে মন্তব্য করেন তিনি। তার মতে, গবেষণায় পিছিয়ে থাকলে দেশকে দীর্ঘমেয়াদে অন্যের ওপর নির্ভরশীল থাকতে হয়।

#বাংলাদেশ_সংবাদ #জ্বালানি_সংকট #রাজনীতিবাংলাদেশ

চেকপোস্ট

শনিবার, ০২ মে ২০২৬

কৃত্রিম সংকটে’ পাম্পে লাইন, গাফিলতির অভিযোগ মন্ত্রীর

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সাম্প্রতিক জ্বালানি সংকটের মূল কারণ তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতি।

তিনি জানান, জ্বালানি সচিবের নির্দেশনা অনেক ক্ষেত্রে ঠিকভাবে বাস্তবায়ন হয়নি। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

মন্ত্রী দাবি করেন, পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন পুরোপুরি স্বাভাবিক ছিল না; এর পেছনে ‘কৃত্রিম’ কারণ থাকতে পারে, এমনকি রাজনৈতিক উদ্দেশ্যও জড়িত থাকতে পারে। তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্তদের সঠিকভাবে কাজ করলে এই সংকট ও ভোগান্তি এড়ানো সম্ভব ছিল।

এ সময় তিনি গবেষণায় বিনিয়োগের অভাব নিয়েও প্রশ্ন তোলেন। গত দুই দশক ধরে বড় বাজেট হলেও গবেষণায় যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি বলে মন্তব্য করেন তিনি। তার মতে, গবেষণায় পিছিয়ে থাকলে দেশকে দীর্ঘমেয়াদে অন্যের ওপর নির্ভরশীল থাকতে হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত