শনিবার, ০২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

দেশে ফিরছেন সাকিব, জানালেন সম্ভাব্য সময়

ছবি: সাকিব আল হাসান

দীর্ঘদিন দেশের বাইরে থাকা জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান অবশেষে দেশে ফেরার সম্ভাব্য সময় নিয়ে কথা বলেছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই ক্রিকেটার জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের শেষ নাগাদ তিনি বাংলাদেশে ফিরতে পারেন।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর থেকে দেশে ফেরা হয়নি সাকিবের। আওয়ামী লীগ সরকারের সময় মাগুরা-২ আসনের সংসদ সদস্য হওয়ায় তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক আইনি জটিলতা তৈরি হয়।

সম্প্রতি ভারতের মুম্বাইয়ে ‘ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম ২০২৬’-এর জার্সি উন্মোচন অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বছরের শেষ দিকে সবকিছু সমাধান হয়ে যাওয়ার বিষয়ে তিনি আশাবাদী। তার ভাষায়, “আমাকে বাংলাদেশে ফিরতেই হবে, প্রশ্ন শুধু কত দ্রুত তা সম্ভব হয়।”

তিনি আরও বলেন, বর্তমানে আইনি জটিলতা শেষ হওয়ার অপেক্ষায় আছেন এবং দেশে ফেরার বিষয়ে তিনি আশাবাদী।

চলতি বছরের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ফেরানোর বিষয়ে উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। বিসিবির পক্ষ থেকে তার আইনি কাগজপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।

এ বিষয়ে সাকিবের অভিযোগ, আগের বোর্ড মৌখিকভাবে আগ্রহ দেখালেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

এদিকে বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, সাকিবসহ অন্যান্য অভিজ্ঞ ক্রিকেটারদের জন্য বোর্ডের দরজা সবসময় খোলা রয়েছে। তবে আইনি বিষয়গুলো সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

তিনি বলেন, আইনি জটিলতা সমাধান হলে তারা খেলোয়াড়দের দুই হাত বাড়িয়ে স্বাগত জানাবে।

বাংলাদেশের হয়ে সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছিলেন সাকিব। এরপর থেকে তিনি জাতীয় দলের বাইরে রয়েছেন।

#বিসিবি #সাকিব_আল_হাসান #বাংলাদেশ_ক্রিকেট

চেকপোস্ট

শনিবার, ০২ মে ২০২৬

দেশে ফিরছেন সাকিব, জানালেন সম্ভাব্য সময়

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত