রাজধানীর কারওয়ানবাজারে সাংবাদিক হাবিবুল ইসলাম হাবিবকে হেনস্তা ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।
সংগঠনটির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং স্টার নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবুল ইসলাম হাবিব পেশাগত দায়িত্ব পালনকালে চাঁদাবাজ সিন্ডিকেটের হাতে হেনস্তার শিকার হন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় এলআরএফ এক বিবৃতিতে জানায়, পেশাগত দায়িত্ব পালনরত একজন সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি।
বিবৃতিতে সংগঠনের সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড আরও বাড়তে পারে।
তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জরুরি।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬