হবিগঞ্জের লাখাই উপজেলা-এ জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন এবং সঞ্চালনা করেন স্যানিটারি ইন্সপেক্টর বিধান চন্দ্র সোম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম। এছাড়া বক্তব্য দেন ডাক্তার ইশতিয়াক খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, লাখাই প্রেসক্লাব সভাপতি বাহার উদ্দিন এবং উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি রফিকুল ইসলামসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা বলেন, নারী-পুরুষ ও শিশুসহ সব বয়সী মানুষের জন্য সুষম ও পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলা জরুরি। তারা বিশেষ করে প্রোটিনসমৃদ্ধ খাবার ও শাকসবজি বেশি করে খাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, প্রত্যেক মানুষের উচ্চতা অনুযায়ী ওজন নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করলে অপুষ্টিজনিত নানা সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব। এ জন্য জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন তারা।
সভায় আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জামাল উদ্দীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী সিদরাতুলমুনতাহা এবং গীতা পাঠ করেন শিক্ষার্থী অপর্ণা।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬