হাজীগঞ্জ উপজেলা-এ সড়কের পাশ থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টার দিকে জরুরি জাতীয় সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়দের মতে, হাজীগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের হাজীগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে মুন্সিবাড়ি যাওয়ার পথে সড়কের পাশে মরদেহটি পড়ে ছিল। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির হাত, পা ও মুখ স্কচটেপ দিয়ে বাঁধা ছিল। তার গায়ে দারোয়ানের একটি কটি এবং মুখের ভেতরে একটি বাঁশি পাওয়া গেছে।
হাজীগঞ্জ থানা এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান জানান, এখনো মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬