শনিবার, ০২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জলাবদ্ধতা ও অতিবৃষ্টিতে বোরো ফসল নষ্ট

বাঘাচেরা হাওরে ফসলহানি, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

ছবি: চেকপোস্ট

ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের বাঘাচেরা, বাড়ুকা ও বুরাইগিরি হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৪টায় চরবাড়ুকা গ্রামের পশ্চিম বাঘাচেরা হাওরের পাড়ে হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সংগঠনের উপজেলা আহ্বায়ক দিলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদারের সঞ্চালনায় মানববন্ধনে স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষক, সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ অংশ নেন।

মানববন্ধনে কৃষকরা আবেগঘন বক্তব্যে জানান, আকস্মিক জলাবদ্ধতা ও অতিবৃষ্টির কারণে হাওরের বিস্তীর্ণ এলাকার বোরো ফসল বিনষ্ট হয়েছে। এতে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন।

এসময় বক্তারা ফসল রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন ও দ্রুত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। পাশাপাশি হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রাজু আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন ও সহসভাপতি ওবায়দুল মুন্সি। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ ও অসংখ্য কৃষক অংশ নেন।

বক্তারা হাওরাঞ্চলের কৃষকদের স্বার্থ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

#ছাতক #হাওরসংকট #কৃষকদাবি

চেকপোস্ট

শনিবার, ০২ মে ২০২৬

বাঘাচেরা হাওরে ফসলহানি, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের বাঘাচেরা, বাড়ুকা ও বুরাইগিরি হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৪টায় চরবাড়ুকা গ্রামের পশ্চিম বাঘাচেরা হাওরের পাড়ে হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সংগঠনের উপজেলা আহ্বায়ক দিলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদারের সঞ্চালনায় মানববন্ধনে স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষক, সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ অংশ নেন।

মানববন্ধনে কৃষকরা আবেগঘন বক্তব্যে জানান, আকস্মিক জলাবদ্ধতা ও অতিবৃষ্টির কারণে হাওরের বিস্তীর্ণ এলাকার বোরো ফসল বিনষ্ট হয়েছে। এতে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন।

এসময় বক্তারা ফসল রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন ও দ্রুত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। পাশাপাশি হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রাজু আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন ও সহসভাপতি ওবায়দুল মুন্সি। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ ও অসংখ্য কৃষক অংশ নেন।

বক্তারা হাওরাঞ্চলের কৃষকদের স্বার্থ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত