আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে তিনি নির্বাচিত হলে ময়লার বিল বাতিলের প্রতিশ্রুতি দিয়েছেন।
শনিবার (২ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, আমি নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না।
তিনি আরও জানান, এমন একটি ব্যবস্থা তৈরি করা হবে যাতে পরিচ্ছন্নতাকর্মীরা কোনো আর্থিক ক্ষতির মুখে না পড়েন এবং সেবার ধারাবাহিকতা বজায় থাকে।
এর আগে তিনি জানিয়েছিলেন, দল তাকে ডিএসসিসি নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছে এবং তিনি সেই অনুযায়ী কাজ শুরু করেছেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসেন। পরে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বে ছিলেন।
২০২৫ সালের ডিসেম্বরে তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে রাজনৈতিক দলে যুক্ত হন।
তার এই ঘোষণাকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬