শুক্রবার, ০১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আরও

দুই দিনে ভোট দিয়েছেন ৭ হাজার ৬৯ জন

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন: ভোট পড়ল মাত্র ৩৪%

ছবি: সংগৃহীত

ঢাকা আইনজীবী সমিতি-এর ২০২৬-২৭ কার্যকরী কমিটির নির্বাচনে দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষে মোট ভোটারের ৩৪ শতাংশ আইনজীবী ভোট দিয়েছেন। বাকি ৬৬ শতাংশ ভোটার ভোটদান থেকে বিরত থেকেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মো. বোরহান উদ্দিন জানান, প্রথম দিনে ভোট দেন ২ হাজার ৭৫৯ জন এবং দ্বিতীয় দিনে ভোট দেন ৪ হাজার ৩১০ জন আইনজীবী। সবমিলিয়ে দুই দিনে ৭ হাজার ৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ২০ হাজার ৭৮৫ জন।

তিনি জানান, নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটারদের সুবিধার্থে বুথ সংখ্যা বাড়ানো ও নিরাপত্তা জোরদার করা হয়েছিল।

ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, শুক্রবার জুমার নামাজের পর ভোট গণনা শুরু হবে। ভোটার স্লিপগুলো সিরিয়াল অনুযায়ী গণনা করা হবে এবং ফলাফল শুক্রবার রাত অথবা শনিবার সকালে ঘোষণা করা হতে পারে।

গত বুধবার (২৯ এপ্রিল) ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সমিতির ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুই দিনই বৃষ্টির মধ্যেও আইনজীবীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২৩টি পদে ভোটগ্রহণ হয়। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণঅধিকার পরিষদ সমর্থিত আইনজীবীদের ‘নীল প্যানেল’ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত ‘সবুজ প্যানেল’ প্রতিদ্বন্দ্বিতা করছে।

নীল প্যানেল থেকে সভাপতি পদে মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে সবুজ প্যানেল থেকে সভাপতি পদে এস এম কামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মো. আবু বাক্কার সিদ্দিক লড়ছেন।

উভয় প্যানেলে ২৩ জন করে মোট ৪৬ জন প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্রভাবে আরও ৮ জন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, পূর্ববর্তী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা জয়ী হলেও বর্তমানে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার তারা প্যানেল দেয়নি।

#বাংলাদেশ_পুলিশ_ #ঢাকাবার #আইনজীবীনির্বাচন

চেকপোস্ট

শুক্রবার, ০১ মে ২০২৬

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন: ভোট পড়ল মাত্র ৩৪%

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত