শনিবার, ০২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

দাপ্তরিক ঘোষণা আসছে শিগগিরই

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২ মে) দলটির যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, চিফ রিটার্নিং কর্মকর্তা নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। দাপ্তরিক প্রক্রিয়া শেষ হলেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। কিছুক্ষণের মধ্যে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ব্রিফিং করার কথাও জানানো হয়েছে।

এর আগে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের নির্দেশ দেন হাইকোর্ট। আদালতের নির্দেশনার পর নির্বাচন কমিশন নতুন সময়সূচি নির্ধারণ করে তার মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন করে।

উল্লেখ্য, নুসরাত তাবাসসুম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

#এনসিপি #সংরক্ষিত_আসন #এনসিপি #নুসরাত_তাবাসসুম

চেকপোস্ট

শনিবার, ০২ মে ২০২৬

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২ মে) দলটির যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, চিফ রিটার্নিং কর্মকর্তা নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। দাপ্তরিক প্রক্রিয়া শেষ হলেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। কিছুক্ষণের মধ্যে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ব্রিফিং করার কথাও জানানো হয়েছে।

এর আগে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের নির্দেশ দেন হাইকোর্ট। আদালতের নির্দেশনার পর নির্বাচন কমিশন নতুন সময়সূচি নির্ধারণ করে তার মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন করে।

উল্লেখ্য, নুসরাত তাবাসসুম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত