শনিবার, ০২ মে ২০২৬
চেকপোস্ট
কৃত্রিম সংকটে’ পাম্পে লাইন, গাফিলতির অভিযোগ মন্ত্রীর

নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থতা স্বীকার

কৃত্রিম সংকটে’ পাম্পে লাইন, গাফিলতির অভিযোগ মন্ত্রীর

রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সাম্প্রতিক জ্বালানি সংকটের মূল কারণ তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতি।তিনি জানান, জ্বালানি সচিবের নির্দেশনা অনেক ক্ষেত্রে ঠিকভাবে বাস্তবায়ন হয়নি। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।মন্ত্রী দাবি করেন, পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন পুরোপুরি স্বাভাবিক ছিল না; এর পেছনে ‘কৃত্রিম’ কারণ থাকতে পারে, এমনকি রাজনৈতিক উদ্দেশ্যও জড়িত থাকতে পারে। তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্তদের সঠিকভাবে কাজ করলে এই সংকট ও ভোগান্তি এড়ানো সম্ভব ছিল। এ সময় তিনি গবেষণায় বিনিয়োগের অভাব নিয়েও প্রশ্ন তোলেন। গত দুই দশক ধরে বড় বাজেট হলেও গবেষণায় যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি বলে মন্তব্য করেন তিনি। তার মতে, গবেষণায় পিছিয়ে থাকলে দেশকে দীর্ঘমেয়াদে অন্যের ওপর নির্ভরশীল থাকতে হয়।

কৃত্রিম সংকটে’ পাম্পে লাইন, গাফিলতির অভিযোগ মন্ত্রীর

নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থতা স্বীকার / কৃত্রিম সংকটে’ পাম্পে লাইন, গাফিলতির অভিযোগ মন্ত্রীর

রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সাম্প্রতিক জ্বালানি সংকটের মূল কারণ তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতি।তিনি জানান, জ্বালানি সচিবের নির্দেশনা অনেক ক্ষেত্রে ঠিকভাবে বাস্তবায়ন হয়নি। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।মন্ত্রী দাবি করেন, পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন পুরোপুরি স্বাভাবিক ছিল না; এর পেছনে ‘কৃত্রিম’ কারণ থাকতে পারে, এমনকি রাজনৈতিক উদ্দেশ্যও জড়িত থাকতে পারে। তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্তদের সঠিকভাবে কাজ করলে এই সংকট ও ভোগান্তি এড়ানো সম্ভব ছিল। এ সময় তিনি গবেষণায় বিনিয়োগের অভাব নিয়েও প্রশ্ন তোলেন। গত দুই দশক ধরে বড় বাজেট হলেও গবেষণায় যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি বলে মন্তব্য করেন তিনি। তার মতে, গবেষণায় পিছিয়ে থাকলে দেশকে দীর্ঘমেয়াদে অন্যের ওপর নির্ভরশীল থাকতে হয়।

শাপলা চত্বরের শহীদদের স্মরণে দেশব্যাপী কর্মসূচি

শাখাগুলোকে প্রস্তুতির নির্দেশ / শাপলা চত্বরের শহীদদের স্মরণে দেশব্যাপী কর্মসূচি

২০১৩ সালের শাপলা চত্বর সমাবেশ-এ নিহতদের স্মরণে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ৫ মে (মঙ্গলবার) দেশের সব শাখায় একযোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন এক বিবৃতিতে বলেন, শাপলা চত্বরের শহীদদের স্মরণ ও তাদের আত্মার মাগফিরাত কামনায় এই কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি আরও জানান, দেশের সব ইউনিটকে যথাযথ মর্যাদায় কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে এবং সফল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

খুলনায় বন্ধ মিল চালুর দাবিতে শ্রমিকদের র‍্যালি-মানববন্ধন

দ্রুত মিল চালুর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি / খুলনায় বন্ধ মিল চালুর দাবিতে শ্রমিকদের র‍্যালি-মানববন্ধন

খুলনার খালিশপুর এলাকায় বন্ধ থাকা নিউজপ্রিন্ট ও হার্ডবোর্ড মিলসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান চালুর দাবিতে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মহান মে দিবস উপলক্ষ্যে শুক্রবার সকাল ১০টায় নিউজপ্রিন্ট মিল গেট চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।কর্মসূচির আয়োজন করে বন্ধ মিল চালু সংগ্রাম পরিষদ। এতে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য নিজামুর রহমান লালু।তিনি বলেন, নিউজপ্রিন্ট ও হার্ডবোর্ড মিলসহ ২৫টি পাটকলসহ বন্ধ সব শিল্প কারখানা দ্রুত চালু করতে হবে। শ্রমিকদের কর্মসংস্থান ফিরিয়ে আনাই এখন সময়ের দাবি।বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মিলগুলো বন্ধ থাকায় হাজারো শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তারা সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত মিল চালুর দাবি জানান। এসময় বক্তারা বলেন, শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে, তাই শিল্প খাত পুনরায় সচল করা জরুরি।

ডিপিএলে নতুন নিয়ম, থাকছে না রেলিগেশন লিগ

সুপার লিগ ও রেলিগেশন লিগ বাদ / ডিপিএলে নতুন নিয়ম, থাকছে না রেলিগেশন লিগ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম শুরু হচ্ছে আগামী সোমবার থেকে। নতুন মৌসুম শুরুর আগে শুক্রবার বিস্তারিত ফরম্যাট ঘোষণা করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবারের আসর শুরু হবে ৪ মে এবং শেষ হবে ১১ জুন। এবার লিগ কাঠামোতে এসেছে বেশ কিছু পরিবর্তন।আগে ডিপিএলে পয়েন্ট টেবিলের তলানির তিন দল রেলিগেশন লিগে খেলত, সেখান থেকে দুটি দল অবনমিত হতো। তবে এবার সেই রেলিগেশন লিগ ব্যবস্থা বাতিল করা হয়েছে। এর আগেই সুপার লিগও বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।নতুন নিয়ম অনুযায়ী, সরাসরি পয়েন্ট টেবিলের ভিত্তিতেই চূড়ান্ত ফল নির্ধারণ হবে। শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় স্থানে থাকা দল রানার্সআপ হবে। অন্যদিকে টেবিলের নিচের দুই দল অবনমিত হয়ে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে নেমে যাবে। এবারের আসরে মোট ৬৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ সূচিতে রাখা হয়েছে রিজার্ভ ডে, যাতে আবহাওয়া বা অন্য কারণে খেলা ব্যাহত হলেও নির্ধারিত ফল নিশ্চিত করা যায়।

১১ মাস পর কারামুক্ত অভিনেতা সিদ্দিক, নতুন লুকে চমক

কারাগারকে ‘শিক্ষালয়’ বললেন অভিনেতা / ১১ মাস পর কারামুক্ত অভিনেতা সিদ্দিক, নতুন লুকে চমক

দীর্ঘ ১১ মাস কারাভোগের পর সম্প্রতি মুক্তি পেয়েছেন জনপ্রিয় অভিনেতা সিদ্দিক। ২০২৪ সালে একটি অনাকাঙ্ক্ষিত ‘মব’ পরিস্থিতির ঘটনায় তিনি আলোচনায় আসেন এবং পরবর্তীতে কারাবন্দি হন।মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন লুকের ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন এই অভিনেতা। শুক্রবার (১ মে) ফেসবুকে প্রকাশিত ছবিতে তাকে লম্বা দাড়ি, মাথায় টুপি ও সাদা পাঞ্জাবিতে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা যায়।ফেসবুক পোস্টে সিদ্দিক পবিত্র কোরআনের সূরা আল-ইমরানের ২৬ নম্বর আয়াত উল্লেখ করে আবেগঘন বার্তা দেন। তিনি কারাগারকে ‘শিক্ষালয়’ হিসেবে উল্লেখ করেন এবং জীবনের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন।তার পোস্টে তিনি লেখেন, কারাগারে অবস্থানকালে তিনি ধর্মীয় শিক্ষা গ্রহণ করেছেন এবং সেই সময়কে আত্মশুদ্ধির সুযোগ হিসেবে দেখেছেন।তার এই পরিবর্তিত রূপ ও আধ্যাত্মিক অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও অধিকাংশই তার নতুন জীবনযাত্রাকে ইতিবাচকভাবে দেখছেন। দীর্ঘ বিরতির পর অভিনেতা সিদ্দিকের এই নতুন অবয়ব ও মানসিক পরিবর্তনকে অনেকেই তার জীবনের নতুন অধ্যায় হিসেবে দেখছেন।

অনলাইন জরিপ
২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পিএম
সরকার ও বিরোধী দলকে জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে একসঙ্গে কাজ করা উচিত বলে মনে করেন অধ্যাপক ড. দিলারা চৌধুরী। আপনিও কি তা-ই মনে করেন?

সরকার ও বিরোধী দলকে জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে একসঙ্গে কাজ করা উচিত বলে মনে করেন অধ্যাপক ড. দিলারা চৌধুরী। আপনিও কি তা-ই মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন

সম্পাদকীয়

কোন পোস্ট নেই !

সাক্ষাৎকার

কোন পোস্ট নেই !

ইতিহাস-ঐতিহ্য

কোন পোস্ট নেই !