বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

আসছে যশের বহুল প্রতীক্ষিত সিনেমা

আবারও পেছালো যশের ‘টক্সিক’-কারণ জানালেন নির্মাতারা

দক্ষিণী সুপারস্টার যশ-এর বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক-এর মুক্তি আবারও পিছিয়ে গেছে। আগামী ৪ জুন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে।

নির্মাতারা জানিয়েছেন, বিশ্বব্যাপী বড় পরিসরে মুক্তির পরিকল্পনা এবং আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন ডিল চূড়ান্ত করার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি ‘সিনেমা কন’ আয়োজনে সিনেমাটির বিশেষ প্রেজেন্টেশন আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোর কাছ থেকে ব্যাপক সাড়া পায়। এরপরই কেভিএন প্রোডাকশন ও মনস্টার মাইন্ড ক্রিয়েশনস মুক্তির সময়সূচিতে পরিবর্তন আনে।

এর আগে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সিনেমাটির মুক্তি ১৯ মার্চ থেকে পিছিয়ে ৪ জুন নির্ধারণ করা হয়েছিল। এবার দ্বিতীয়বারের মতো আবারও মুক্তি পেছালো ছবিটি।

প্রযোজক ও সহ-রচয়িতা যশ বলেন, “টক্সিক শুধু একটি সিনেমা নয়, এটি সিনেমা ভালোবাসার অনুভূতি মনে করিয়ে দেওয়ার একটি যাত্রা। আন্তর্জাতিক প্রতিক্রিয়া আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।”

তিনি আরও বলেন, ভারতীয় সিনেমা এখন বিশ্বমঞ্চে শক্ত অবস্থান তৈরি করছে, আর তাই সঠিক সময়ে সঠিকভাবে বিশ্বব্যাপী মুক্তি দিতে কিছুটা সময় নেওয়া হচ্ছে।

টক্সিক পরিচালনা করেছেন গীতু মোহানদাস। সিনেমাটিতে যশের বিপরীতে অভিনয় করেছেন নয়নতার, কিয়ারা আদভানি, হুমা কোরেশি, রুক্মিণী বসন্ত এবং তারা সুতারিয়া

সিনেমাটি কন্নড় ও ইংরেজি ভাষায় একযোগে নির্মিত হচ্ছে। পরবর্তীতে বাংলা-সহ অন্যান্য ভাষায় ডাবিং করে মুক্তির পরিকল্পনা রয়েছে।

#যশ #ToxicMovie #সিনেমাখবর

চেকপোস্ট

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

আবারও পেছালো যশের ‘টক্সিক’-কারণ জানালেন নির্মাতারা

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

দক্ষিণী সুপারস্টার যশ-এর বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক-এর মুক্তি আবারও পিছিয়ে গেছে। আগামী ৪ জুন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে।

নির্মাতারা জানিয়েছেন, বিশ্বব্যাপী বড় পরিসরে মুক্তির পরিকল্পনা এবং আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন ডিল চূড়ান্ত করার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি ‘সিনেমা কন’ আয়োজনে সিনেমাটির বিশেষ প্রেজেন্টেশন আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোর কাছ থেকে ব্যাপক সাড়া পায়। এরপরই কেভিএন প্রোডাকশন ও মনস্টার মাইন্ড ক্রিয়েশনস মুক্তির সময়সূচিতে পরিবর্তন আনে।

এর আগে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সিনেমাটির মুক্তি ১৯ মার্চ থেকে পিছিয়ে ৪ জুন নির্ধারণ করা হয়েছিল। এবার দ্বিতীয়বারের মতো আবারও মুক্তি পেছালো ছবিটি।

প্রযোজক ও সহ-রচয়িতা যশ বলেন, “টক্সিক শুধু একটি সিনেমা নয়, এটি সিনেমা ভালোবাসার অনুভূতি মনে করিয়ে দেওয়ার একটি যাত্রা। আন্তর্জাতিক প্রতিক্রিয়া আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।”

তিনি আরও বলেন, ভারতীয় সিনেমা এখন বিশ্বমঞ্চে শক্ত অবস্থান তৈরি করছে, আর তাই সঠিক সময়ে সঠিকভাবে বিশ্বব্যাপী মুক্তি দিতে কিছুটা সময় নেওয়া হচ্ছে।

টক্সিক পরিচালনা করেছেন গীতু মোহানদাস। সিনেমাটিতে যশের বিপরীতে অভিনয় করেছেন নয়নতার, কিয়ারা আদভানি, হুমা কোরেশি, রুক্মিণী বসন্ত এবং তারা সুতারিয়া

সিনেমাটি কন্নড় ও ইংরেজি ভাষায় একযোগে নির্মিত হচ্ছে। পরবর্তীতে বাংলা-সহ অন্যান্য ভাষায় ডাবিং করে মুক্তির পরিকল্পনা রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত