শনিবার, ০২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ফসল ক্ষতির অভিযোগে কঠোর ব্যবস্থা

সিরাজগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, ৫ মালিককে ১১ লাখ জরিমানা

ছবি: চেকপোস্ট

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ারায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত পাঁচটি ইটভাটার মালিককে মোট ১১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি ইটভাটার কিলন গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুই উপজলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। অভিযানে উল্লাপাড়া উপজেলার চরিয়াশিকা এলাকার মেসার্স সুফিয়া ব্রিকসকে ২ লাখ, কামারখালি এলাকার মেসার্স রুহি ব্রিকসকে ২ লাখ, মেসার্স রাণীনগর ব্রিকস (এমআরএনবি)-কে ১ লাখ এবং মেসার্স আশা ব্রিকসের মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া রায়গঞ্জ উপজেলার বিলচণ্ডি এলাকায় মেসার্স তানজিলা ব্রিকসের গ্যাসের প্রভাবে আশপাশের কৃষিজমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই ভাটার কিলন গুঁড়িয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার রুহুল আমিন এবং পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাহিন আলম। এতে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

#বাংলাদেশ_সংবাদ #ইটভাটা_অভিযান #পরিবেশ_সংরক্ষণ

চেকপোস্ট

শনিবার, ০২ মে ২০২৬

সিরাজগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, ৫ মালিককে ১১ লাখ জরিমানা

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ারায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত পাঁচটি ইটভাটার মালিককে মোট ১১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি ইটভাটার কিলন গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুই উপজলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। অভিযানে উল্লাপাড়া উপজেলার চরিয়াশিকা এলাকার মেসার্স সুফিয়া ব্রিকসকে ২ লাখ, কামারখালি এলাকার মেসার্স রুহি ব্রিকসকে ২ লাখ, মেসার্স রাণীনগর ব্রিকস (এমআরএনবি)-কে ১ লাখ এবং মেসার্স আশা ব্রিকসের মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া রায়গঞ্জ উপজেলার বিলচণ্ডি এলাকায় মেসার্স তানজিলা ব্রিকসের গ্যাসের প্রভাবে আশপাশের কৃষিজমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই ভাটার কিলন গুঁড়িয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার রুহুল আমিন এবং পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাহিন আলম। এতে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত