খুলনার খালিশপুর এলাকায় বন্ধ থাকা নিউজপ্রিন্ট ও হার্ডবোর্ড মিলসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান চালুর দাবিতে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মহান মে দিবস উপলক্ষ্যে শুক্রবার সকাল ১০টায় নিউজপ্রিন্ট মিল গেট চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির আয়োজন করে বন্ধ মিল চালু সংগ্রাম পরিষদ। এতে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য নিজামুর রহমান লালু।
তিনি বলেন, নিউজপ্রিন্ট ও হার্ডবোর্ড মিলসহ ২৫টি পাটকলসহ বন্ধ সব শিল্প কারখানা দ্রুত চালু করতে হবে। শ্রমিকদের কর্মসংস্থান ফিরিয়ে আনাই এখন সময়ের দাবি।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মিলগুলো বন্ধ থাকায় হাজারো শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তারা সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত মিল চালুর দাবি জানান।
এসময় বক্তারা বলেন, শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে, তাই শিল্প খাত পুনরায় সচল করা জরুরি।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬