শনিবার, ০২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

আলোচনায় নতুন ব্যাখ্যা

সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার সুযোগ নেই: ছাত্রশিবির

ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে—এমন খবর প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

তবে বিষয়টি নিয়ে অবস্থান পরিষ্কার করেছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি জানিয়েছে, বর্তমানে দায়িত্বে থাকা অবস্থায় কোনো সদস্যের অন্য রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশ নেওয়া বা প্রার্থী হওয়ার সুযোগ নেই।

শুক্রবার (১ মে) বাদ জুমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রশিবিরের কোনো পর্যায়ের দায়িত্বে থাকা অবস্থায় অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশ নেওয়া বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করার সুযোগ নেই।

সংগঠনটি আরও জানায়, দায়িত্ব শেষ করে সংগঠন থেকে বিদায় নেওয়ার পর যে কেউ চাইলে রাজনৈতিক দলে যুক্ত হয়ে নির্বাচনে অংশ নিতে পারেন। তাই বর্তমান দায়িত্বশীলদের নিয়ে বিভ্রান্তিকর খবর থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে এর আগে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়।

সূত্র অনুযায়ী, ওই সম্মেলনে কয়েকজন দায়িত্বশীল সাদিক কায়েমের নাম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব করেন।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এটি কেবল প্রস্তাব বা মতামত হতে পারে, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। কেন্দ্রীয়ভাবে অনুমোদন পাওয়ার পরই আনুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা করা হবে।

#ডিএসসিসি_নির্বাচন #সাদিক_কায়েম #ছাত্রশিবির

চেকপোস্ট

শনিবার, ০২ মে ২০২৬

সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার সুযোগ নেই: ছাত্রশিবির

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে—এমন খবর প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

তবে বিষয়টি নিয়ে অবস্থান পরিষ্কার করেছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি জানিয়েছে, বর্তমানে দায়িত্বে থাকা অবস্থায় কোনো সদস্যের অন্য রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশ নেওয়া বা প্রার্থী হওয়ার সুযোগ নেই।

শুক্রবার (১ মে) বাদ জুমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রশিবিরের কোনো পর্যায়ের দায়িত্বে থাকা অবস্থায় অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশ নেওয়া বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করার সুযোগ নেই।

সংগঠনটি আরও জানায়, দায়িত্ব শেষ করে সংগঠন থেকে বিদায় নেওয়ার পর যে কেউ চাইলে রাজনৈতিক দলে যুক্ত হয়ে নির্বাচনে অংশ নিতে পারেন। তাই বর্তমান দায়িত্বশীলদের নিয়ে বিভ্রান্তিকর খবর থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে এর আগে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়।

সূত্র অনুযায়ী, ওই সম্মেলনে কয়েকজন দায়িত্বশীল সাদিক কায়েমের নাম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব করেন।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এটি কেবল প্রস্তাব বা মতামত হতে পারে, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। কেন্দ্রীয়ভাবে অনুমোদন পাওয়ার পরই আনুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত