রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সাম্প্রতিক জ্বালানি সংকটের মূল কারণ তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতি।তিনি জানান, জ্বালানি সচিবের নির্দেশনা অনেক ক্ষেত্রে ঠিকভাবে বাস্তবায়ন হয়নি। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।মন্ত্রী দাবি করেন, পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন পুরোপুরি স্বাভাবিক ছিল না; এর পেছনে ‘কৃত্রিম’ কারণ থাকতে পারে, এমনকি রাজনৈতিক উদ্দেশ্যও জড়িত থাকতে পারে। তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্তদের সঠিকভাবে কাজ করলে এই সংকট ও ভোগান্তি এড়ানো সম্ভব ছিল। এ সময় তিনি গবেষণায় বিনিয়োগের অভাব নিয়েও প্রশ্ন তোলেন। গত দুই দশক ধরে বড় বাজেট হলেও গবেষণায় যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি বলে মন্তব্য করেন তিনি। তার মতে, গবেষণায় পিছিয়ে থাকলে দেশকে দীর্ঘমেয়াদে অন্যের ওপর নির্ভরশীল থাকতে হয়।